admin
প্রকাশিত: 4:31 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
একের পর এক বিতর্কের শিরোনামে উঠে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কৃষকরা। আর সেই কৃষক আন্দোলন নিয়েই একের পরে এক কুমন্তব্য করে তিনি সমালোচিত হচ্ছেন। এবার তাকে একহাত নিলেন গায়ক মিকা সিং। কৃষকদের প্রতিবাদ মিছিলে এক বৃদ্ধা কৃষককে হাঁটতে দেখা যায়। সেই বৃদ্ধা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন কঙ্গনা। মাহিন্দর কৌর নামে সেই বৃদ্ধা সম্পর্কে কঙ্গনা বলেন যে তাকে নাকি ১০০ টাকার বিনিময় কৃষক আন্দোলনে পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়।কঙ্গনা এই কৃষক আন্দোলন কে দেশবিরোধী বলে দাবি করেছেন। এছাড়াও কঙ্গনার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। যে বৃদ্ধাকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তিনি নাকি শাহীনবাগের দাদি বিলকিস বানো। এমনই দাবি করেছেন কঙ্গনা। আর তারপরেই নেটিজেনরা তার ওপর ক্ষুব্ধ হন এবং কটাক্ষ করেন। চাপে পড়ে টুইট ডিলিট করেন অভিনেত্রী। এই ধরনের মন্তব্যের জেরে পঞ্জাবের বহু তারকাই তার উপর ক্ষুব্ধ হন। ঘটনাকে কেন্দ্র করে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসনজের সঙ্গে টুইট-যুদ্ধ শুরু হয় তার। দিলজিতের সমর্থনে মুখ খোলেন বলিউডের বহু তারকাও। এবার মিকা কঙ্গনাকে কটাক্ষ করে বললেন, আমার পঞ্জাবের ভাইদের শান্ত থাকতে বলছি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও সমস্যা নেই। কিন্তু ও একটি খারাপ মন্তব্য করেছে। ক্ষমা চায়নি। তবে সেই পোস্ট ডিলিট করে দিয়েছে। এছাড়া কঙ্গনাকে পাগল বলেও একহাত নিয়েছেন তিনি। তার কথায়, ও পাগল, তাই ওকে ওর মতো থাকতে দিন। আর কঙ্গনা তুমি করণ জোহর, হৃতিক রোশন, রণবীর সিংয়ের মতো বলিউডের নরম মানুষদেরকে নিশানা করেও বেঁচে গিয়েছ। কিন্তু এখানে ভুলেও এসো না।
S/H-(Rabbi-4)
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা