editor
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাটে গাছবাড়ি লেগুনা, ইমা ও কেরিক্যাভ শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় গাছবাড়ি পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাছবাড়ি লেগুনা, ইমা ও কেরিক্যাভ শ্রমিক সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ’র পরিচালনায় শ্রমিক নেতাদের পাশাপাশি এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন এখলাছুর রহমান, ইউপি সদস্য শরীফ উদ্দিন, তৈমুর রহমান, আতাউর রহমান প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ প্রকৃত ঘটনার বর্ণনা করে বলেন একটি র্দুঘটনাকে কেন্দ্র করে এবাদুর রহমান নামের এক ব্যাক্তি শ্রমিক নেতৃবৃন্দের উপর ডাকাতি মামলা দায়ের করেছে। যা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট একটি মামলা। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবী জানান। অন্যতায় তারা গোটা কানাইঘাট অচল করার হুমকি প্রদান করেন। এ সময় শতাধিক শ্রমিকরা টায়ার জ¦ালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজট সৃষ্ঠি হয়। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন এবং মামলাটি সঠিক তদন্তের মাধমে প্রকৃত ঘটনাটি বের করার আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
3 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
1 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
3 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।