editor

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

কবি বাসিতের মৃত্যুর দায় সিসিকের ক্ষতিপূরণ দাবি

কবি বাসিতের মৃত্যুর দায় সিসিকের ক্ষতিপূরণ দাবি

3

নিজস্ব প্রতিবেদক

কবি আব্দুল বাসিতের মৃত্যুর দায় সিটি কর্পোরেশনকে নিতে হবে। উন্নয়নের নামে তাঁকে হত্যা করা হয়েছে। এ দায় সিসিকের। অবিলম্বে প্রকৌশলী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলকে শাস্তির আওতায় আনাসহ কবি আব্দুল বাসিত মোহাম্মদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

আজ বেলা ৩ টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তারা এ দাবি জানান।

সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের নির্মানাধিন অরক্ষিত খোলা ড্রেনে পড়ে কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে রক্তের খেলা বন্ধ করতে হবে। লাশের উপর দিয়ে উন্নয়ন চাই না। নাগরিক জীবনে উন্নয়ন একটি অপরিহার্য বিষয় হলেও সেটা পরিকল্পিত ভাবে করতে হবে। তা না হলে বার বার রক্তপাত হবে। মানুষের মৃত্যু হবে, দীর্ঘদিনের খোঁড়াখুঁড়ির কারণে শুষ্ক এ মৌসুমে মানুষের নানা রকমের রোগবালাই দেখা দিবে তাই মেয়র মহোদয়কে অবশ্যই পরিকল্পিত ভাবে কাজ করতে হবে। তা না হলে কবি বাসিতের মত আরও অনেক ঘটনা এ নগরে ঘটবে।

এসময় বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের পরিবেশ বিধ্বংসী নানা কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি সময়ে সিলেট সিটি কর্পোরেশন থেকে পুকুর ভরাট করা হয়েছে। শহিদমিনার অভ্যন্তরে গাছ কেটে ফেলা হয়েছে। এর পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সিলেট নগরীকে সবুজের নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে শহিদমিনারের সামনের সড়কের বিভাজকে গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন গ্রিল লাগানো হচ্ছে।

বক্তারা অবিলম্বে সিলেট নগরীর সকল খোলা ড্রেন বন্ধ করার দাবি জানান একই সাথে নিহত আব্দুল বাসিতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে কবি আব্দুল বাছিত মোহাম্মদ-এর পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই মোহাম্মদ এহিয়া আহমেদ বলেন, আমার পরিবারের মত এই নগরীর অপরিকল্পিত উন্নয়নে আর কেউ যেন প্রিয়জনকে না হারান সেই দাবি জানাই।

মূল বক্তব্যে সংগঠনের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, দুর্ঘটনার পাঁচ দিন অতিবাহিত হতে চললো। সিলেট সিটি কর্পোরেশন থেকে অদ্যাবধি এই দুর্ঘটনার দায় স্বীকার করে কবির পরিবারকে আনুষ্ঠানিক সমবেদনা প্রকাশ করেনি। এমনকি আহত কবিকে উন্নত চিকিৎসা প্রদানে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতার কোন তথ্য আমাদের জানা নেই। আর এমন হওয়ার কারণ নাগরিকদের নীরবতা। এই দুর্ঘটনার সাথে সাথেই কঠোর আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ছিল। তাহলে কবি’কে বাঁচাতে সর্বচ্চো চেষ্টা করা হতো। আর এই দুর্ঘটনায় মৃত্যুর জন্য কবির পরিবারের সামনে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোড় হাতে ক্ষমা প্রার্থনা করতেন। কিন্তু তা হয়নি। এ অবস্থায় সিলেটের নাগরিকদের ব্যতিক্রমী সংগঠন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন এই সংক্ষুব্ধ নাগরিকবন্ধন কর্মসূচির আয়োজন করেছে।

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল-আজাদ-এর সভাপতিত্বে ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’র (ইমজা) সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, ভাষা শহীদ মতিন উদ্দিন চৌধুরী যাদুঘরের প্রতিষ্ঠাতা ও প্রত্নতত্ত্ব সংগ্রাহক ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বঙ্গবন্ধু গবেষণা সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিধান সরকার, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক দেবাশিষ দেবু, সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভানিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, লেখক ও আইনজীবী আব্দুল মুকিত অপি, প্রকাশক রাজিব চৌধুরী, সাংস্কৃতিক কর্মী রাজিব রাসেল, অদিতি দাস, রুবেল মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আম্বরখানায় নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে পেটে রড ঢুকে গুরুতর অসুস্থ হন কবি ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ। এরপর ২ দিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১০) ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। কবির মৃত্যুর পর পর সিসিকের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রদিবেদন দাখিল করতে বলা হয়েছে।

4

 

8

S/H-(Sultana-3)

6

 

 

5

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

8 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
6