editor
প্রকাশিত: 6:59 PM, August 8, 2026
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আয়কর রিটার্ন জমা নিশ্চিতকরণ, আধুনিক কর ব্যবস্থার সাথে সঙ্গতি রক্ষা এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আইনজীবী ও সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত কার্যকর।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কেবল রাজস্ব আহরণ বৃদ্ধি করা নয়; বরং করদাতারা যেন কোনো ধরনের জটিলতা বা ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা। আধুনিক কর ব্যবস্থার পরিবর্তন ও আইনগত খুঁটিনাটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি আইনজীবীর জন্য অত্যন্ত জরুরি। সিলেট জেলা কর আইনজীবী সমিতির এই সময়োপযোগী আয়োজন নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা পরোক্ষভাবে জাতীয় রাজস্ব প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
শনিবার (৮ আগস্ট) বিকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল।
এসময় উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো: গোলাম কিবরিয়া, সিলেট কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ)। প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং আয়কর সংক্রান্ত বিভিন্ন আইন ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
5 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের
2 গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের
6 কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক
2 সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকার সমাজ কল্যাণ-৪৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরির
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন বলেছেন, উশু কেবল একটি
5 বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং সিলেটের কৃতি সন্তান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা মাহবুবুল