editor

প্রকাশিত: 3:27 PM, October 31, 2020

করোনাকালে পুলিশের অবদান অক্ষুন্ন রাখতে রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে

করোনাকালে পুলিশের অবদান অক্ষুন্ন রাখতে রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে

সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, করোনা দুর্যোগে পুলিশ নি:স্বার্থভাবে পুলিশের সেবা মানুষের হৃদয় জয় করে নিয়েছে। জনসাধারণ এখন আর পুলিশকে অন্যভাবে দেখেনা। বন্ধু হিসেবে দেখে। সিলেটে পুলিশের এ অবদান অক্ষুন্ন রাখতে খুব শীঘ্রই রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

এমপি কয়েছ বলেন, বর্তমানে টেকনোলজি অনেক এডভাঞ্চমেন্ট। কোন অপরাধীই পুলিশের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। রায়হান হত্যাকারীদের ধরতে যা সহযোগিতা প্রয়োজন করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ‘জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে’ স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মাহমুদ উস সামাদ চৌধুরী আরো বলেন, পুলিশবাহিনী করোনাকালে অনেক মানুষের দাফন কাপন করেছে। অনেক ভালো ভালো কাজ করছে। দেশ সেবার জন্য আইনশৃঙ্খলা বাহিতে অত্যাধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে। সমাজে বিচ্যুতি ঘটনা ঘটছে। অনেক সময় পুলিশের বড় কর্তাদের অগোচরে ঘটছে অপরাধ হচ্ছে। পুলিশের সেবা নাম্বারে আপনারা তাদের জানান। বাল্যবিবাহসহ নানা অপরাধ কর্মকাণ্ড পুলিশকে জানাতে হবে।

পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষন করে এমপি বলেন, সিলেটের ক্রাইসিস সময়ে আপনাকে আনা হয়েছে, সেদিকে আপনার সু-নজর বেশি দিতে হবে। মেট্রোপলিটন থানা এলাকার স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে হবে। আপনারা উদ্যোগ নেন, সহায়তা করবো।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশান মো. এহসান উদ্দিন চৌধুরী পিপিএম এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশান রাখী রানী দাসের যৌথ সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে’তে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: সালেহ আহমদ, মোদনমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন এএসআই হাফিজ মো. ইমরান হোসেন ও নায়েক প্রসেংজিত পবিত্র গীতা পাঠ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য চারজনকে সম্মানা প্রদান করেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা