admin
প্রকাশিত: 9:25 PM, May 5, 2021
সময় ডেস্ক:: ‘করোনার দুর্যোগে সকল ক্ষেত্রেই আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা-সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে এবং এই প্রেক্ষাপটে সাইক্লোনের মতো সংগঠন করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ পেশাজীবীদের মধ্যে অনুদান বিতরণের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে করোনা দুর্যোগকালে সাংবাদিক, লেখক, সংগঠক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যে অনলাইনে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এ কথা বলেন। আজ বুধবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুস সাদেক লিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার এবং আলোচনায় অংশ নেন দেশের প্রাচীনতম সাহিত্য সাময়িকী আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল বাতিন ফয়সল, সাংবাদিক খালেদ আহমদ, সাংবাদিক আফতাব উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুর রশিদ রেনু বলেন, ইসলামে দানের ব্যাপারে গোপনীয়তা অবলম্বনের কথা বলা হয়েছে। সাইক্লোন খুব নিরবে তাদের সাহায্যের অর্থ বিভিন্নজনের কাছে তুলে দিচ্ছে। এর মাধ্যমে শুধু দাতা ও দানগ্রহীতার মধ্যে দানের বিষয়টি সীমিত থাকায় দানগ্রহীতার সামাজিক মর্যাদা অটুট থাকছে।
সভাপতির বক্তব্যে জাবেদ আহমদ বলেন, করোনাকালে আমরা দ্বিতীয়বারের মতো পেশাজীবীদের মধ্যে অর্থ বিতরণ করছি। এই অর্থ সম্পূর্ণ দেশে ও বিদেশে অবস্থানকারী আমাদের সদস্যদের প্রদত্ত। প্রথম পর্যায়ের করোনাকালে আমরা বৃহৎ পরিসরে অর্থ বিতরণ করেছিলাম। আমরা মনে করি দুর্যোগে প্রত্যেকেই নিজেদের সামর্থ অনুযায়ী পরস্পরের কাছে দাঁড়ানো উচিত।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়