editor

প্রকাশিত: 8:28 AM, October 5, 2020

করোনায় আক্রান্ত হয়েছেন যেসব বিশ্বনেতা

করোনায় আক্রান্ত হয়েছেন যেসব বিশ্বনেতা

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। শুধু সাধারণ মানুষ নয়, এই ভাইরাসের থাবায় কাবু বিশ্বের প্রভাবশালী নেতারাও।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের যেসব নেতা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছে-

ডোনাল্ড ট্রাম্প
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের একজন উপদেষ্টার মাধ্যমে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। বর্তমানে তিনি ওয়াল্টার রিড নামে দেশটির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আর তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি হোয়াইট হাউজে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

জাইর বলসোনারো
গত জুলাইয়ে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে কড়া অবস্থান নিয়েছিলেন তিনি। করোনার চিকিৎসায় ওষুধটির কার্যকারিতার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকা সত্ত্বেও, তিনি নিজে ওষুধটি গ্রহণ করেন।

এরপর তার স্ত্রী মিশেল বলসোনারোও আক্রান্ত হয়েছিলেন প্রাণঘাতী এই ভাইরাসে।

তবে তারা দুজনই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বরিস জনসন
বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে সবার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত হওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

আলেক্সান্ডার লুকাশেঙ্কো
করোনায় আক্রান্ত হয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। এই ভাইরাস নিয়ে উদ্বেগকে তিনি ‘মানসিক ব্যাধি’ বলে উড়িয়ে দিয়েছিলেন। এরপর তিনি নিজেই আক্রান্ত হন এই ভাইরাসে।

হুয়ান অরলান্দো হারনান্দেজ
হন্ডুরাসের প্রেসিডেন্ট হারনান্দেজ করোনা আক্রান্ত হওয়ার কথা জানান গত জুনে। তখন হারনান্দেজ জানান, করোনার চিকিৎসা হিসেবে পরীক্ষামূলক ‘মায়িজ চিকিৎসা সেবা’ নেওয়া শুরু করেছেন তিনি। যদিও ওই চিকিৎসা পদ্ধতি করোনার বিরুদ্ধে কার্যকর কিনা, তা অপ্রমাণিত। স্বল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

আলেহান্দ্রো জিয়ামাতেই
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান গুয়াতেমালার প্রেসিডেন্ট জিয়ামাতেই।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট