editor

প্রকাশিত: 3:26 PM, December 10, 2020

করোনায় যুক্তরাষ্ট্রে সর্বশেষ ৩ হাজারের বেশি প্রাণহানি

করোনায় যুক্তরাষ্ট্রে সর্বশেষ ৩ হাজারের  বেশি প্রাণহানি

6

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় বুধবার তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে এটিই সর্বাধিক।

5

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা এমন খবর দিয়েছে। তবে আসছে দিনগুলোতে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে থ্যাংকস গিভিংসের ছুটিতে ঘরে থাকার নির্দেশ অমান্য করে লাখ লাখ আমেরিকান ভ্রমণে বের হন। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ডসংখ্যক বেড়ে গেছে।

আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দুই লাখ ৮৯ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৭১ জন। আর নতুন আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ৪৮১ জন।

4

তিন কোটি ৩০ লাখ লোকের ক্যালিফোর্নিয়া গত সপ্তাহে লকডাউনে ফিরে গেছে। বুধবার সেখানে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে এটিই সর্বাধিক সংক্রমণের সংখ্যা। ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও নতুন রেকর্ড ছুঁয়েছে। বুধবার এক লাখ ছয় হাজার আমেরিকান চিকিৎসার জন্য হসপাতালে গেছেন।

8

গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশে পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি।

8

S/H-(Sultana -3)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
2