editor
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাস পজেটিভ হওয়া সত্ত্বেও বিমানে আরোহন করার কারণে যুক্তরাষ্ট্রের হাইওয়াইয়ের এক দম্পতিকে অভিযুক্ত করা হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আইসোলেশনে। তারা সান ফ্রান্সিসকো থেকে কাউইয়াই’য়ে যাচ্ছিলেন ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে। স্থানীয় এবিসির মতে, বিমানে আরোহনের আগে অর্থাৎ প্রি-ট্রাভেল স্ক্রিনিংয়ে তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। কিন্তু সে তথ্য লুকিয়ে তারা ওই ফ্লাইটে আরোহন করেন। ইউনাইটেড ইয়ারলাইন্সের বর্তমান গাইডলাইন্সের মতে, যেসব যাত্রীর করোনা পজেটিভ ধরা পড়বে তারা করোনা শনাক্তের পরবর্তী ১০ দিনের মধ্যে এই বিমান সংস্থার ফ্লাইটে আরোহন করতে পারবেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কাস্টমারকে অবশ্যই পরপর দুটি করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, যে রিপোর্ট সফরের কমপক্ষে ২৪ ঘন্টা আগে করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল।বিমান সংস্থাটির এক মুখপাত্র দ্য হিল’কে বুধবার বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন এবং ওই দম্পতি ভবিষ্যতে ইউনাইটেড এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন কিনা তা যাচাই করে দেখবেন। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কর্মচারী ও কাস্টমারদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের অগ্রাধিকারে। এ জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে সবার মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্লাইটে আরোহন করার আগে ইউনাইটেড এয়ারলাইন্সের সব কাস্টমারকে অবশ্যই ‘রেডি টু ফ্লাই’ চেকলিস্ট অনুসরণ করতে হবে। তাতে বলা হয়েছে, গত ১৪ দিনে তাদের কোনো করোনা ধরা পড়েনি। ওদিকে কাউইয়াই-এর মেয়র ডেরেক কাওয়াকামি নিশ্চিত করেছেন যে, করোনা আক্রান্ত হয়ে সফর করা ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেপরোয়াভাবে অন্যদের বিপদে ফেলার মতো সেকেন্ড-ডিগ্রি অভিযোগ আনা হচ্ছে। বর্তমানে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে
S/H-(Ripa-5)।
3 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
5 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
3 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।