admin

প্রকাশিত: 1:19 PM, October 21, 2025

কানাইঘাটে রাস্তা করতে না পেরে মামলা দিয়ে হয়রানী

কানাইঘাটে রাস্তা করতে না পেরে মামলা দিয়ে হয়রানী

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটের দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের পূর্ব সরদারের মাটি গ্রামের জনমানবহীন ফসলী জমিতে দিঘীরপাড় কিল্ডার গার্টেন (প্রাইভেট) স্কুলের প্রতিষ্ঠাতা প্রভাবশালী ছাদিকুর রহমান খাঁনকে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুল সড়ক থেকে অনেক দুরে আশপাশের জনবসতি নেই ধান ক্ষেতের মাঠে প্রায় বছর খানিক পূর্বে দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র পল্লী চিকিৎসক ছাদিকুর রহমান খাঁন প্রাইভেট এ স্কুলটি প্রতিষ্ঠা করেন।
স্থানীয়রা জানান, স্কুলের যাতায়াতের জন্য দুইটি রাস্তা রয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর প্রভাব খাটিয়ে ছাদিকুর রহমান খাঁন একই গ্রামের নিরীহ বৃদ্ধা আনোয়ারুল ইসলাম চৌধুরীর মালিকানাধিক পূর্ব সরদারের মাটি গ্রামে অবস্থিত ফসলী জমির উপর দিয়ে স্কুলের আরেকটি রাস্তা নির্মাণের জন্য নানা ধরনের অপকর্ম শুরু করেন ছাদিকুর রহমান। স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা থাকার পরও জোরপূর্বক ভাবে আনোয়ারুল ইসলাম চৌধুরীর জমির উপর দিয়ে আরেকটি স্কুলের রাস্তা নির্মাণ করতে না পেরে মামলা-মোকদ্দমা দিয়ে ছাদিকুর রহমান হয়রানী করছেন বলে জমির মালিক আনোয়ারুল হক চৌধুরী জানান। তার অভিযোগ প্রভাব খাটিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় মিথ্যা ও সাজানো অভিযোগ এনে তিনি সহ তার ছেলে ও পরিবারের লোকজনকে আসামী করে বিভিন্ন সময়ে কয়েকটি দরখাস্ত করে হয়রানী করে যাচ্ছে ছাদিকুর রহমান। এসব অভিযোগে সঠিক তদন্ত না করে ছাদিকুর রহমান তার প্রভাব খাটিয়ে একাধিক প্রসিকিউশন আদালতে থানা পুলিশের প্রেরণ করেন। এতে করে কয়েকটি মামলার হাজিরা দিতে হচ্ছে আনোয়ারুল ইসলাম সহ তার পরিবারের সদস্যদের। কিন্তু আনোয়ারুল ইসলাম থানায় অভিযোগ দেয়ার পরও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানান। আনোয়ারুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন জানান পূর্ব বিরোধের জের ধরে ছাদিকুর রহমানের সাথে তাদের বিরোধ চলে আসছে। যার কারনে ছাদিকুর রহমান পরিকল্পিত ভাবে স্কুলের রাস্তার দোহাই দিয়ে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। কারন হিসেবে তিনি বলেন তাদের জমির পাশেই ঈদগাঁহ খাল। এই খালের পূর্ব পাড় দিয়ে স্কুলের রাস্তা রয়েছে। কিন্তু তা থাকা স্বত্বে ছাদিকুর রহমান একই খালের পশ্চিম পাড় দিয়ে তাদের মালিকানাধীন জমির উপর দিয়ে আরেকটি রাস্তা জোরপূর্বক ভাবে নির্মাণের অপচেষ্টা করে যাচ্ছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে সুবিচার চেয়েছেন তারা।
স্থানীয়রা জানান ছাদিকুর রহমান যেখানে প্রাইভেট স্কুল করেছেন এখানে শিক্ষার কোন পরিবেশ নেই। আশপাশ এলাকায় কোন জন-বসতি নেই এমন জায়গায় স্কুল করে এক ধরণের প্রতারণার সামিল বলে মনে করেন তারা।
এদিকে ছাদিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে তিনি কয়েকটি অভিযোগ দিয়েছেন আনোয়ারুল ইসলাম গংদের বিরুদ্ধে। অভিযোগগুলো সঠিক বিধায় প্রশাসন ও পুলিশ তাহার পক্ষে প্রতিবেদন দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের আরেকটি রাস্তার কেন প্রয়োজন এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর