editor

প্রকাশিত: 8:04 PM, December 26, 2024

কানাডা পৃর্ব বিএনপি সভাপতি এজাজ আক্তার তৌফিক ও সহ সভাপতি আনসার উদ্দিন আহমেদকে সংবর্ধনা

কানাডা পৃর্ব বিএনপি সভাপতি এজাজ আক্তার তৌফিক ও সহ সভাপতি আনসার উদ্দিন আহমেদকে সংবর্ধনা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের প্রতিটি খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। দেশ পুনর্গঠনে যত দ্রুত সম্ভব জনগনের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব নেয়া প্রয়োজন। তিনি বলেন, জনগণের মতামত ও ঐক্যমত ব্যতীত সংস্কার সম্ভব নয়। জনগণ বিএনপিকে ক্ষমতায় আনলে সবার মতামত নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বিএনপি।
সিলেট নগরীর কাজীটুলা লোহাপাড়ায় গত মঙ্গলবার রাত ৮টায় কানাডা পৃর্ব বিএনপি সভাপতি এজাজ আক্তার তৌফিক ও সহ সভাপতি আনসার উদ্দিন আহমেদ সিলেট আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালোদা জিয়া মুক্তি পরিষদের সাবেক আহবায়ক ও জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগরের সাবেক সভাপতি মো. আলী আকবরের উদ্যোগে ও সাবেক ছাত্রদল নেতা কানাডা প্রবাসী জাকির আলী ছাদিকের সহযোগিতায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপি ও জিয়া পরিবার নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। জনগণ আওয়ামী ফ্যাসিবাদীদের আন্দোলনের মাধ্যমে গদি থেকে টেনে নামিয়েছে। এখন স্বৈরাচারের দোসররা সক্রিয়। তারা অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে মরিয়া। স্বৈরাচারী দোসরদের চক্রান্ত নস্যাৎ করতে ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক এবং যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. হাসনাত আলী। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা সালেহ আহমদ।
সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন, কানাডা পূর্ব বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন আহমদ, বিএনপি নেতা সাইফুদ্দিন আহমদ ছাবিল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএনপি নেতা নাবিল আহমদ মেম্বার, মহানগর বিএনপি নেতা শাকিল আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা আলী হায়দার হৃদয়, মো. আজাদ লস্কর, আসাদুজ্জামান আসাদ, রোহান বাছির, জহির আলী স্বাধীন, আব্দুর রহিম, অপু আহমদ শাকিল আহম, নাফি আহমদ, আসাদ আহমদ, শাওন আহমদ, মো. আব্দুল্লাহ, আব্দুল মুমিন, নাদিম আহমদ রাফি আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির