editor
প্রকাশিত: 3:07 PM, September 6, 2020
কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক বদিউর রহমান (৫৫) হত্যা মামলায় আব্দুস সাত্তার নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তবারক হোসেন, আনোয়ার হোসেন, মো. মেনু মিয়া, আবু তাহের ও নূরুল ইসলাম নামের পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ৬ আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার ১৬ আসামির মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুস সাত্তার ছাড়া বাকি ১৫ আসামি আদালতে উপস্থিত ছিল।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আব্দুস সাত্তার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের মধ্যে তবারক হোসেন মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুস সাত্তারের সহোদর। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপর চারজনের বাড়িও দক্ষিণ ধীতপুর গ্রামে।
২০১৩ সালের ২৬ নভেম্বর মামলার মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই আশরাফুল সিদ্দিক ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে এপিপি জীবন চন্দ্র রায় এবং আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।
2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত