editor

প্রকাশিত: 2:14 PM, October 3, 2021

কুলাউড়ায় ইউপি নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে

কুলাউড়ায় ইউপি নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান প্রশ্নবিদ্ধ করতে ফিনল্যান্ড প্রবাসী, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান মুন্না মিথ্যা অপপ্রচার ও অর্থনৈতিক ক্ষতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। গতকাল সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতি, কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল অভিযোগ করে বলেন, স্বাধীনতাবিরোধী অনুপ্রবেশকারীদের সহায়তায় মুন্না একের পর এক সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করে যাচ্ছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাসার রাস্তার জায়গাকে কেন্দ্র করে বিভ্রান্তি ও মান সম্মান ক্ষুণ্ন করছেন। তার বিরুদ্ধে গত ২০শে সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। কুলাউড়ার মাইজগাঁওয়ের বাসিন্দা ও সিলেটের শাহ্‌পরান এলাকার সোনালী ৬-এ মজুমদারপাড়ায় বর্তমানে বসবাসকারী নজরুল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তিনি এসপি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। ২০১৬ সনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। ওই সময় থেকে অনুপ্রবেশকারী একটি চক্র তার পেছনে লেগে আছে।

তারপরও তিনি ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যদিও বারবার ওই চক্র তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নজরুল জানান, তিনি একজন আবাসন ব্যবসায়ী হিসেবে নগরীর শিবগঞ্জ এলাকায় এসপি টাওয়ার-১ ও এসপি টাওয়ার-২ নির্মাণ করেছেন। সিটি করপোরেশন থেকে ৬ তলা টাওয়ারের নকশা অনুমোদন করে এসপি টাওয়ার-৩ নির্মাণ কাজও শেষের পথে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টাওয়ারের পাশের বাসিন্দা শিবগঞ্জ সোনারপাড়ার নবারুন-২ নম্বর বাসার মালিক সাবেক ছাত্রদল নেতা, ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না সম্প্রতি উৎপাত শুরু করেন। গত ২১শে আগস্ট তিনি খরিদা রাস্তা রকম ভূমিতে গায়ের জোরে দেয়াল নির্মাণ শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের সম্মতিতে সালিশ বোর্ড গঠন করা হয়। এডভোকেট মোসাহিদ আলী ও সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রকিব তুহিনসহ কয়েকজনকে নিয়ে সালিশ বোর্ড গঠন করার পর তারা গত ৪ঠা সেপ্টেম্বর সরজমিন মাপ, জরিপ ও পর্চা ম্যাপ পর্যালোচনা করে রায় প্রদান করেন। রায়ে রাস্তার ১০৮ পয়েন্ট জায়গার মধ্যে মুন্না গংদের খরিদা ৫০ পয়েন্ট এবং এরমধ্যে ২৩ পয়েন্ট তার বাসার গেটে ঢুকানো হয়েছে বলে উল্লেখ করেন। কিন্তু মুন্না সিদ্ধান্ত না মেনে প্রথমে তিন কোটি ও পরে দেড় কোটি টাকা দিয়ে তার বাসা কেনার প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মুন্না ২০ লাখ টাকা চাঁদা দাবি ও সিলেট এবং ঢাকায় একাধিক সংবাদ সম্মেলন করে অপপ্রচার করেন। সংবাদ সম্মেলনে নজরুল তার এলাকার লোকজনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে মুন্নার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১