editor
প্রকাশিত: 7:22 PM, November 27, 2026
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর কাজিটুলা এলাকার কাজী জালাল উদ্দীন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ ও হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবকবৃন্দ। পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজের বিএমটি ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন আহমেদ, অগ্রণী ব্যাংক সিলেটের সাবেক ডিজিএম মো. আব্দুল লতিফ, কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দীন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামাল আহমদ কামরান, জাহানারা হক মেধাবৃত্তি ২০২৬-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. খসরুজ্জামান, উপদেষ্টা সৈয়দ মো. কুতবুল আলম, উপদেষ্টা জুয়েলী খানম, পুলিশ পরিদর্শক আব্দুন নূর রুহেল এবং শাহজালাল ট্যুরিস্ট সোসাইটি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এ কে কামাল আহমদ।
যুক্তরাষ্ট্র প্রবাস থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাহানারা হক মেধাবৃত্তি ২০২৬-এর পরিচালক মো. আব্দুল ওদুদ। এ সময় সরাসরি উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা ও তদারকিতে ছিলেন বৃত্তি প্রকল্পের শিক্ষা সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক এম. রুহুল আমিন, ফাউন্ডেশনের সদস্য এবং দি মাস্টারমাইন্ড স্কুল এন্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ এম. আমির উদ্দিন পাভেল এবং ফাউন্ডেশনের সদস্য মো. আব্দুল মান্নান ও মো. ফরহাদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আল আমানাহ একাডেমির সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ আল আমিন হামিদী, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, আফজল হুসাইন, শামীম আহমদ, সেবুল আহমদ, ক্বারী গোলাম মুহাম্মদ জুনেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
পরীক্ষায় ইনভেজিলেটর (কক্ষ পরিদর্শক) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন জহুরা মাশহুদা, অনন্যা পাল, বৃষ্টি আক্তার নিপা, অঞ্জলী আক্তার নিশাত, শামীমা আক্তার আখি এবং মাওলানা সাইদুল ইসলাম। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
হল পরিদর্শন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তারা বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষার মানোন্নয়নে পরিচালক মো. আব্দুল ওদুদের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তাঁরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।