editor
প্রকাশিত: 9:25 AM, October 4, 2020
অনলাইন ডেস্ক:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রবিবার তারা কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ও সচিব। তারা নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের আগামী ৬ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে।
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তার ভাই।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে