admin

প্রকাশিত: 6:50 PM, December 10, 2020

কোম্পানীগঞ্জের তেলিখাল ও ইছাকলস ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জের তেলিখাল ও ইছাকলস ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার চাটিবহর বাজারে দুপুর ১২টায় এবং ইছাকলস ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ বিকাল ৩টায় বাগজোর বাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়।
আরজ আহমদ আনু মিয়া মেম্বারের সভাপত্বিতে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলী আকবরের পরিচালনায় তেলিখাল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম, আবুল কালাম, হাজী ওমর আলী, আব্দুস শহীদ, বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা শহীদ আহমদ, আব্দুল কাইয়ুম, জালাল উদ্দিন, ময়না মিয়া মেম্বার, মোস্তফা কামাল, মোঃ দুনু মিয়া, হাফিজ জামাল উদ্দিন, যুবদল নেতা শরীফ উদ্দিন, সুজন মিয়া, জুয়েল আহমদ, আব্দুল মছব্বির প্রমুখ।
সাবেক চেয়ারম্যান আবু সায়েদ আব্দুল্লাহ শায়েস্তা মিয়ার সভাপত্বিতে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলী আকবরের পরিচালনায় ইছাকলস ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম, আবুল কালাম, আব্দুস শহীদ, বজলু মিয়া। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, আলাউদ্দিন, আব্দুন নূর, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জালাল উদ্দিন, আশিদ আলী, ফয়জুল ইসলাম, আখলু মিয়া মেম্বার, ফয়জুল করিম, যুবদল নেতা সোয়েব আহমদ, ফখরুল ইসলাম, আমির হোসেন, আজিজুল হক, ফখরুল হাসান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল মান্নান মনাফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে সাংগঠনিক ভীত মুজতব করার লক্ষ্যে তৃণমূল থেকে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছে। সিলেট জেলার বিভিন্ন থানায় বিএনপির সাংগঠনিক কমিটি গঠনের কার্যক্রম চলছেও। তারই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি ও ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হবে। প্রাথমিক সদস্য ছাড়া কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। ইউনিয়ন কমিটি গঠন শেষে কাউন্সিলের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির একটি শক্তিশালী কমিটি উপহার দেয়া হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়