editor

প্রকাশিত: 12:11 PM, August 15, 2026

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে।

একাধিক মামলার আসামি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাঠগড়ায় দাঁড়িয়েও ক্ষমতার প্রভাবে প্রকাশ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছেন অভিযুক্ত মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ।

বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ছায়াতলে থেকে কোম্পানীগঞ্জ ও ছাতকের বালু মহাল এবং পাথর কোয়ারি লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা ও কাঁঠালবাড়ি (শিমুলতলা) গ্রামের রানিং ইউপি চেয়ারম্যান জিয়াদ আলীর ছেলে জিন্নাহর মূল আশ্রয়দাতা ২০ মামলার আসামি কারাবন্দি আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল অদুদ আলফু। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অবস্থান বদলে বিএনপি এবং স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে বর্তমানে একইভাবে ধলাই ও পিয়াইন নদীতে অবৈধ বালু ও পাথর উত্তোলন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে ২০০০ সালে শাহ আরেফিন টিলার ৬১ একর জমি পাথর উত্তোলনের জন্য ইজারা নেয় জিন্নাহর প্রতিষ্ঠান মেসার্স বশির কোম্পানি। কিন্তু যন্ত্র দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করায় সে বছরই ইজারা বাতিল করা হয়। পরবর্তীতে প্রভাব খাটিয়ে টিলার ১৩৭ দশমিক ৫ একর এলাকার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পুরো টিলাকে বিরানভূমিতে পরিণত করেন তিনি।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, জিন্নাহ অবৈধভাবে ৬২ লাখ ৮৮ হাজার ৭৫০ ঘনফুট পাথর বিক্রি করে ২৫১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ৭০০ বছরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই টিলা কেটে শত কোটি টাকার পাথর চুরির অভিযোগে সম্প্রতি সিলেটের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে (পরিবেশ) পরিবেশ অধিদপ্তর ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, যার প্রধান আসামি জিন্নাহ। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা জানা গেলেও তিনি রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

টিলাটি সংলগ্ন বসতভিটা, মাজার ও কবরস্থান ধ্বংসের পাশাপাশি অসাধু উপায়ে পাথর তুলতে গিয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিকের প্রাণহানি ঘটেছে, যা জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিবেদনেও প্রমাণিত। ২০১৮ সালে জেলা প্রশাসন ৮৭ জন পাথরখেকোকে চিহ্নিত করলেও তারা অদৃশ্য কারণে অধরাই থেকে যায়।

শুধু পাথর নয়, ধলাই ও পিয়াইন নদী থেকে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ ও স্টিলবডির নৌকা দিয়ে বালু লুটপাট চালাচ্ছেন জিন্নাহ ও তার সঙ্গীরা। ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর নাম ব্যবহার করে এম সাইফুর রহমান সেতুর নিচ, ইসলামপুর বাজার থেকে ঢালারপাড় চকবাজার পর্যন্ত দিনরাত বালু তোলা হচ্ছে। পিয়াইন নদী থেকে ২ কোটি ঘনফুটের বেশি (যার বাজারমূল্য ৭০ কোটি টাকার বেশি) বালু লুট করে বিশাল স্তূপ করা হয়েছে। পরবর্তীতে কম মূল্যে তা কিনে নেওয়ার বাহানায় কৌশল হিসেবে নদী থেকে তোলা বালু গুচ্ছগ্রাম, বুড়িডহর ও লামনীগাঁও এলাকায় স্তূপ করে রাখা হয়। অবৈধ চুরির সময় পুলিশ সম্প্রতি চারটি বার্কি নৌকা জব্দ ও একজনকে আটক করলেও মূল হোতারা অধরাই রয়েছে। পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান জিয়াদ আলী ও গৌ-খালেরপার গ্রামের যুবলীগ নেতা আলী আব্বাসসহ একদল প্রভাবশালী রাতের আঁধারে দেশের বিভিন্ন স্থানে এসব বালু পাচার করছে।

নিয়মহীন বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। উপজেলার বুড়িডহর হাজী হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোস্তফানগর বাইতুন আমান জামে মসজিদ, রাজনগর ভোলাই কবরস্থান, শিমুলতলা আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) ও বসতবাড়ি এখন বিলুপ্তির পথে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মোস্তফানগর, শওকতনগর, ঢালারপাড়, দক্ষিণ ঢালারপাড়, উত্তর রাজনগরসহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয় কৃষকদের আমন ধান, বাদাম ও তরমুজ চাষের জমি এখন নদীগর্ভে বিলীন।

প্রশাসনের চরম নীরবতা এবং প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, যার ফলে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব হানির পাশাপাশি চরম ঝুঁকিতে পড়েছে কোম্পানীগঞ্জের জনজীবন ও পরিবেশ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা