editor
প্রকাশিত: 4:57 PM, October 18, 2026
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দাড়িয়াপাড়া এলাকার এই মণ্ডপটি সিলেটের অন্যতম প্রধান ও জনপ্রিয় পূজামণ্ডপ হিসেবে পরিচিত, যা তার ব্যতিক্রমী প্রতিমা, নান্দনিক সাজসজ্জা এবং চোখধাঁধানো আলোকসজ্জার জন্য সর্বস্তরের দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
রোববার (১৮ অক্টোবর ) চৈতালী সংঘের পূজামণ্ডপে এক অভূতপূর্ব ধর্মীয় ও সামাজিক সম্মিলন ঘটে। প্রতিবছরের মতো এবারও পূজার আয়োজনে ছিল একাধিক দৃষ্টিনন্দন পরিবেশনা। তবে এবারের অনুষ্ঠানটির ব্যতিক্রমী ভাবনা, সময়োপযোগী পরিকল্পনা ও নিপুণ বাস্তবায়ন সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি অ্যাডভোকেট অশেষ কর, সহ-সভাপতি গৌতম বণিক, মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, অর্থ সম্পাদক পংকজ দাস, সাংগঠনিক সম্পাদক বিক্রম কর সম্রাট, ব্যবস্থাপনা উপ-পরিষদের আহ্বায়ক মৃদুলাল ভট্টাচার্য্য অপু, যুগ্ম আহ্বায়ক বিনায়ক চক্রবর্তী শুভ, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক শান্তনু দাস পান্না, যুগ্ম আহ্বায়ক ভ্রমর রায়, সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক নীহার কুমার রায়, যুগ্ম আহ্বায়ক চমক দে পলু, পূজা অর্চ্চনা ও পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক বিপ্রজীত দত্ত বিরাজ, যুগ্ম আহ্বায়ক বিশাল রুদ্র সেন, সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক বিবেক কর, যুগ্ম আহ্বায়ক কপিলেশ্বর দেব অনুপসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অন্যান্য বছরের তুলনায় এবার মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকা বর্ণিল আলো ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে, যা সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, আমাদের লক্ষ্য শুধু দেবীর আরাধনা নয়; বরং সমাজে পারস্পরিক সম্প্রীতি, মূল্যবোধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা। সকল শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল ও সার্থক হয়েছে।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা