editor
প্রকাশিত: 5:16 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের চার সাবেক জীবিত প্রেসিডেন্ট- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার ক্যাপিটালে হামলা চালানো ট্রাম্প সমর্থক দাঙ্গাকারীদের নিয়ে মুখ খুলেছেন। বিবৃতি দিয়ে তারা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেন।ওবামা বলেন, ইতিহাসে আজকের ঘটনা আমাদের জাতির জন্য অত্যন্ত অসম্মান ও লজ্জার মুহূর্ত হিসেবে লেখা থাকবে, যে ঘটনা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বারা উজ্জীবিত হয়ে ঘটানো হয়েছে, যিনি একটি বৈধ নির্বাচনের ফলাফল সম্পর্কে ভিত্তিহীনভাবে মিথ্যা বলে চলেছেন। তবে এমন ঘটনা যদি অপ্রত্যাশিত বলে মনে করা হয় তবে তা হবে নিজেদের সাথেই মজা করা।বুশ বলেন, কেবল ‘ব্যানানা রিপাবলিক’ দেশগুলোতেই নির্বাচনের ফলকে এভাবে বিতর্কিত করা হয়- আমাদের মতো গণতান্ত্রিক দেশে নয়।ট্রাম্প দেশলাইয়ে আগুন ধরিয়ে দিয়েছেন উল্লেখ করে ক্লিনটন বলেন, এগুলোর জ্বালানি ছিল চার বছরেরও বেশি সময় ধরে চলা নোংরা রাজনীতি যখন ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হয়েছিল, আমাদের ‘সিস্টেম’ এ অবিশ্বাসের বীজ বপন করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছিল।ঘটনাকে ‘ন্যাশনাল ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে জিমি বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমাদের জাতির সামগ্রিক প্রতিনিধিত্ব করে না।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট