editor

প্রকাশিত: 9:37 AM, September 30, 2020

ক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী

ক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী, করোনায় ছিলেন ঘরবন্দী। এই সময় তাকে দেখা গেছে টিকটক আর স্মাইলে। এই করোনার মধ্যেও চলচ্চিত্রের প্রস্তাবও এসেছে। তবে চলচ্চিত্রে এখন যুক্ত হননি, ক্যামেরার সামনে ফিরলেন নাটক দিয়ে। নাটকের নাম ‘ভক্ত’। কক্সবাজারে এর শুটিং শেষ হয়েছে।

পরিচালক বলেন, ‘বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। কিছু দৃশ্য থাকছে সৈকতের। তারকাদের জন্য ভক্তরা নানা কাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি।’

এতে মৌসুমীর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।

মৌসুমী জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) এর কাজ শুরু হয়। এখানে তাকে একজন তারকার চরিত্রে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার।

অন্যদিকে করোনার আগে মৌসুমী মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘অর্জন ৭১’-এর কাজ করেছিলেন। এর কিছু কাজ বাকি আছে। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই ছবিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবিতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের মৌসুমীর ‘ভক্ত’ প্রচারিত হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে