editor
প্রকাশিত: 11:50 AM, October 13, 2026
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিএ আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে দৈনিক সচিত্র সিলেটের কানাইঘাট প্রতিনিধি জাকির আহমদ সাজেদকে বাধা দেওয়া ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক জাকির আহমদ সাজেদ জানান, জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের সংবাদ সংগ্রহের জন্য তিনি ভিডিও ধারণ করছিলেন। এ সময় ইউএনওর সিএ আব্দুল ওয়াহিদ শুরুতেই তাঁর দিকে তেড়ে আসেন এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত লোকজনের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ওই সাংবাদিক। এর আগেও উক্ত কর্মচারীর সাথে সাংবাদিকদের এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বর্তমান পদে যোগদানের আগে আব্দুল ওয়াহিদ কানাইঘাট উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন। সে সময়ও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা পরিষদের পাশ্ববর্তী এলাকায় বাড়ি হওয়ায় তিনি প্রায়ই সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারমূলক আচরণ করেন। এছাড়া উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও তাঁর প্রায়শই বাকবিতণ্ডা লেগে থাকে। প্রশাসনিক পরিচয় ব্যবহার করে উপজেলার বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে বাধার তীব্র নিন্দা জানিয়ে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সুমাইয়া ফেরদৌস জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিএ আব্দুল ওয়াহিদ কোনো মন্তব্য করতে রাজি হননি; উপরন্তু গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে কটূক্তিমূলক মন্তব্য করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক