editor
প্রকাশিত: 12:34 PM, September 1, 2026
রাজনৈতিক প্রভাব, ক্ষমতার দম্ভ এবং কালো টাকার জোরে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে চলছে অবাধে বালু ও পাথর লুটের তাণ্ডব। সুনামগঞ্জের দোয়ারাবাজার-ছাতক এবং সিলেটের কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাটে পৃথক দুই সিন্ডিকেটের হাত ধরে ধ্বংসের মুখে পড়েছে নদী, টিলা ও এলাকার সার্বিক পরিবেশ।
বারকি শ্রমিক ও রাজমিস্ত্রি থেকে রাতারাতি শতকোটি টাকার মালিক বনে যাওয়া হাজী স্বপন এবং কোম্পানীগঞ্জের পাথর মহালের একচ্ছত্র নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জিন্নাহ। এই দুই ব্যক্তির অবৈধ সাম্রাজ্য ও দাপটে দিশেহারা স্থানীয় বাসিন্দারা।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিননগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে হাজী স্বপন মিয়া এক যুগ আগেও ছিলেন সাধারণ রাজমিস্ত্রি, বারকি ও বালু শ্রমিক। কয়েক বছর মধ্যপ্রাচ্যে থেকে দেশে ফেরার পর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক খোলস পাল্টে বনে যান ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’র কেন্দ্রীয় পরিচয় ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। শীর্ষ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুলে তৈরি করেন নিজস্ব বলয়। ক্ষমতার দাপটে হাতিয়ে নেন জগন্নাথপুরের রানীগঞ্জ ব্রিজের ব্লকের কাজসহ পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের ঠিকাদারি। চেলা নদীর ঐতিহ্যবাহী সবজি চাষের সরকারি ডিসি খতিয়ান ও খাস জমি জবরদখল করে স্ত্রী, সন্তান ও মায়ের নামে গড়ে তোলেন বিলাসবহুল প্রাসাদ ও শত শত বিঘা সম্পত্তি।
সম্প্রতি চেলা নদীর সোনাপুর গ্রামে রাতের আঁধারে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ও ড্রেজার দিয়ে বালু তোলায় বাধা দেওয়ায় স্থানীয় আন্দোলনকারীদের মা-বোনদের নিয়ে স্বপন মিয়ার অকথ্য ও কুরুচিপূর্ণ গালিগালাজের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৫ই আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে ঢাকায় গিয়ে বিএনপি ও জোটের কতিপয় সুবিধাবাদী নেতার ছায়াতলে নতুন রূপ নিয়ে এলাকায় ফিরেছেন তিনি। ছাতক সিমেন্ট কারখানার কোটি কোটি টাকার ভাঙারি লোহার টেন্ডারে অনৈতিক প্রভাব ফেলার পাশাপাশি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহাল তবিয়তে নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি।
অন্যদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বালু-পাথর মহালগুলোতে দীর্ঘদিন ধরে একক আধিপত্য বিস্তার করে আছেন মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ। কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ পাথর কোয়ারি, শাহ আরেফিন টিলা, উৎমা ছড়া এবং গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দি এই প্রধান পাথর ও বালু উত্তোলনের কেন্দ্রগুলো জিন্নাহর সিন্ডিকেটের নিয়ন্ত্রণে।
রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রশাসনকে ব্যবহারের মাধ্যমে এসব মহালের ইজারা থেকে শুরু করে অবৈধ পাথর পাচার পর্যন্ত সবকিছু তার ইশারায় পরিচালিত হয়। পরিবেশ আইনের তোয়াক্কা না করে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ও হাইড্রোলিক ড্রেজার ব্যবহারের ফলে ধ্বংস হয়ে গেছে নদীর তীর ও পাহাড়-টিলা। জিন্নাহর এই অবৈধ সাম্রাজ্য এবং অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পরিবেশ অধিদপ্তর একাধিক মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে প্রায় ২৫১ কোটি ৫৫ লাখ টাকার সরকারি সম্পদ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
দুটি ভিন্ন অঞ্চলে হলেও স্বপন ও জিন্নাহর অপরাধের ধরন এক ও অভিন্ন। ড্রেজার ও বোমা মেশিনের অবাধ ব্যবহারের ফলে ধসে পড়েছে নদীর তীর ও ফসলি জমি, প্রাণ হারিয়েছেন বহু সাধারণ শ্রমিক। ২০২৩ সালে স্বপন মিয়ার বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হলেও পরে তা ধামাচাপা পড়ে। উভয় সিন্ডিকেটই রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের খোলস পাল্টে একের পর এক অপরাধ চালিয়ে যাচ্ছে।
সিলেটের সুরমা ও চেলা নদীর তীরবর্তী সাধারণ মানুষ এবং পরিবেশবাদীদের দাবি, অবিলম্বে চিহ্নিত এই দুই বালু-পাথর খেকোর অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং নদী ও প্রকৃতি রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করা হোক। এ ব্যপারে জানতে জিন্নাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
একই ব্যপারে জানতে হাজী স্বপনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রায় এক মিনিট প্রতিবেদকের কথা শুনে ফোন কেটে দেন, পরবর্তীতে আবার কল দেওয়া হলে, তিনি ফের কল কেটে দেন। যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বলেন জিন্নাহ অনেক মামলার আসামি আমি খুজে পাচ্ছিনা।
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক
5 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে
6 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও
6 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন
7 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক
1 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
3 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়