editor
প্রকাশিত: 10:52 AM, September 3, 2026
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করার পর সিলেটে দলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনে যেকজন ত্যাগী ও দূরদর্শী নেতা প্রধান ভূমিকা রেখেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। শহীদ জিয়ার প্রত্যক্ষ নির্দেশ ও সান্নিধ্যে সিলেটে বিএনপির শুভ সূচনা ঘটেছিল। প্রতিষ্ঠার পর থেকে চার দশকেরও বেশি সময় ধরে সিলেটে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি অবিচল ভূমিকা পালন করে চলেছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দল গঠনের পর জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচিকে সম্বল করে সিলেটের পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে ঘুরে বেড়ান আব্দুর রাজ্জাক। তৎকালীন উদীয়মান এই নেতাকে কেন্দ্র করেই সিলেটে দলীয় ভাবধারা ছড়াতে শুরু করে। সে সময় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সংগঠিত করা, আহ্বায়ক কমিটি গঠন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ জেলা ও থানা কমিটি গঠনে তিনি প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাঁর রাজনৈতিক পরিশ্রমের ফলেই অল্প সময়ের মধ্যে সিলেট অঞ্চল বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়।
আশি ও ৯০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো রাজনৈতিক সংকটে সিলেটে বিএনপির আন্দোলনের মূল প্রাণপুরুষ ছিলেন আব্দুর রাজ্জাক। রাজপথের লড়াইয়ে রাজনৈতিক দমন-পীড়ন, জেল-জুলুম ও প্রতিকূল পরিবেশের মুখোমুখি হলেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
১৯৮৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলে যৌথ আন্দোলন ভেঙে যায় এবং এককভাবে মাঠে অবতীর্ণ হয় বিএনপি। সে সময় বেগম খালেদা জিয়াকে ঢাকায় গৃহবন্দী করা হলে, এর প্রতিবাদে রাষ্ট্রপতি এরশাদ সিলেটে সফরে আসলে জিন্দাবাজার পয়েন্টে এরশাদকে লক্ষ্য করে দুই বার জুতা নিক্ষেপ করে অভূতপূর্ব প্রতিবাদের জন্ম দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। উদ্ভূত পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া নিজে আব্দুর রাজ্জাককে ঢাকায় এনে শহীদ জিয়াউর রহমানের ভাই কামালের বাড়িতে তিন দিন আত্মগোপনে রাখেন এবং পরবর্তীতে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করেন।
পরবর্তীতে এরশাদ সরকার সারা দেশে ঘরোয়া রাজনীতির অজুহাতে প্রকাশ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করলে আব্দুর রাজ্জাকের সাহসিকতায় সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে প্রকাশ্যে বেগম জিয়াকে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই রাতে হিলটাউন হোটেল থেকে বেগম জিয়াকে গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হলে তাঁকে প্রথমে রায়নগরে এবং রাত তিনটায় আব্দুর রাজ্জাকের নিজ বাসায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বৃহত্তর জেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, দুই বার জেলা যুবদলের সভাপতি, শহর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজকের সুসংগঠিত সিলেট বিএনপি গঠনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে সিলেট বিএনপির তরুণ নেতৃত্বের কাছে রাজনৈতিক সততা, নিষ্ঠা ও সাহসিকতার প্রতীক।
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক
1 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে
3 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও
4 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন
6 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক
3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
8 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়