editor
প্রকাশিত: 10:50 AM, September 3, 2026
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও কর্মসংস্থানে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। জেলার দক্ষিণ সুরমার পীর হাবিবুর রহমান চত্বর ও শাহপরাণ (রহ.) বাইপাস-সংলগ্ন এলাকায় প্রায় ১৮৮ একর জায়গা জুড়ে নির্মিত হতে যাচ্ছে ‘হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.) বিসিক শিল্পনগরী’। চলতি অর্থবছরেই এ মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
প্রস্তাবিত এ বিসিক শিল্পনগরীতে শত শত ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প-কারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে। এতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জসহ সমগ্র বৃহত্তর সিলেটের হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে এ অঞ্চলের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে অভূতপূর্ব গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প ও বাণিজ্য সংশ্লিষ্টরা।
গত ২২ আগস্ট প্রস্তাবিত শিল্পনগরীর স্থান সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শনকালে তিনি জানান, সিলেটে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এবং স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতেই দক্ষিণ সুরমায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের সার্বিক নকশা অনুযায়ী, মোট ১৮৮ একর জমির মধ্যে রাস্তাঘাট, ড্রেনেজ ও প্রয়োজনীয় কমন সার্ভিস বাদ দিয়ে প্রায় ১১০ একর জমিতে নিট প্লট তৈরি করা হবে। পরবর্তীতে উদ্যোক্তাদের চাহিদা ও শিল্পের ধরন অনুযায়ী প্লট বরাদ্দ দেওয়া হবে।
দক্ষিণ সুরমায় বিশাল এ মেগা প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এই দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্তরে বাণিজ্য, পাট ও বস্ত্র এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসার জোয়ার বইছে। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.) বিসিক শিল্পনগরী পুরোদমে চালু হলে তা সিলেটের সার্বিক অর্থনৈতিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং পুরো সিলেট বিভাগকে দেশের শিল্প উন্নয়নের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক
7 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে
5 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও
4 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন
5 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক
3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
1 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়