editor
প্রকাশিত: 1:44 PM, September 16, 2024
অনলাইন ডেস্ক:: গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া গাজা শহরের জেইতুন এবং শেখ রাদওয়ান এলাকায় হামলায় শিশুসহ আরও ১০ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
আজ সোমবার আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে কাসসাম কবরস্থানের কাছে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের উত্তরেও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। কয়েক মাস পরে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গত নভেম্বরে গাজায় নিহত তিন ইসরায়েলি বন্দি খুব সম্ভবত তাদের নিজস্ব বিমান হামলায় নিহত হয়েছে।
ইয়েমেনের হুথিরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা ইসরায়েলের গভীরে পৌঁছেছিল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিদ্রোহী গোষ্ঠীটির কাছ থেকে চড়ামূল্য আদায় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪১ হাজার ২০৬ জন নিহত ও ৯৫ হাজার ৩৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলে ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় নিহত হয়েছিল ১ হাজার ১৩৯ জন। বন্দি করা হয়েছিল ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে।
দৈনিক সিলেটের সময়/আর.এম
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।