editor

প্রকাশিত: 10:25 AM, October 17, 2020

গিনির প্রেসিডেন্ট নির্বাচনের আগে সামরিক–প্রধান কর্নেল মামাদি কন্ড নিহত

গিনির প্রেসিডেন্ট নির্বাচনের আগে সামরিক–প্রধান কর্নেল মামাদি কন্ড নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গিনিতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই দেশটিতে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির সামরিক–প্রধান কর্নেল মামাদি কন্ড সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। গত শুক্রবার গিনি কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

গিনির অন্যতম বড় শহর কিন্ডার সামোরিয়া সেনাক্যাম্পে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত হয়েছিলেন মামাদি কন্ড।

গিনির প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুদিন আগে সামরিক চত্বর এলাকায় একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ করে। এতে মারাত্মক আহত হন কন্ড। পশ্চিম আফ্রিকার দেশটিতে এক বছরেরও বেশি সময় ধরে অশান্তি সৃষ্টি হয়েছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুজন সাবেক প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট আলফা কন্ড তৃতীয় মেয়াদ ক্ষমতায় আসতে চাইছেন। তা নিয়ে ইতিমধ্যে দেশটিতে বিক্ষোভ ও মারাত্মক সহিংসতা শুরু হয়েছে।

বিবিসি জানিয়েছে, দেশটিতে বিদ্রোহের চেষ্টার খবর পাওয়া গেছে এবং সেনাসদস্যরা তাঁদের কয়েকজন সহকর্মীকে মুক্তি দেওয়ার জন্য অস্ত্র দখল করেছেন।

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সামরিক শিবির সুরক্ষিত করেছে এবং তদন্ত শুরু করেছে। সেনা গৃহীত কর্মসূচিতে রাস্তায় সংঘর্ষ ও গ্রেপ্তার বাড়তে পারে।

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট আলফা কন্ডের মুখোমুখি হচ্ছেন সেলু ড্যালেন ডায়ালোর। নির্বাচনের আগে আলফার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী সিদা ট্যুরকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে।

আলফার তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টির তীব্র বিরোধিতা করছেন প্রতিপক্ষরা। এ নিয়ে দেশটির বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়েছে। দেশটিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট