editor

প্রকাশিত: 3:28 PM, September 10, 2020

গোলাপগঞ্জের ছাত্রদলের ৩টি ইউনিট কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জের ছাত্রদলের ৩টি ইউনিট কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জের ৩টি ইউনিটের ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকাদক্ষিণে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা জাহেদ আহমদ মান্না।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে ব্যক্তি স্বার্থের পকেট কমিটি করা হয়েছে। শুধু তাই নয় বিগত সময়ের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে সংগ্রাম করেছে, কারানির্যাতিত হয়েছে এবং রাজনৈতিক একাধিক মামলার আসামী হয়েছে এমন নেতাকর্মীদের যথাযথ পদে মূল্যায়ন করা হয়নি।

লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করে বলেন, অনেকে ছাত্র নয়, অনেকে বিবাহ করে সন্তানের জনক, আবার অনেকে দীর্ঘ দিন প্রবাসে থেকে তারাও গোলাপগঞ্জের ৩টি ইউনিটের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছে। অছাত্র, দলছুট ও কতিপয়দেরকে কমিটিগুতে অন্তভূক্তি করা হয়েছে যা-দলীয় গঠনতন্ত্রের পরিপন্থি। তা দেখে ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছেন। তাই ভারসাম্যহীন অছাত্রদের নিয়ে গঠিত পকেট কমিটি থেকে অনেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। তারা অতি সত্তর গোলাপগঞ্জ উপজেলার ৩ ইউনিটের পকেট কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাকিল, সুজন আহমদ সুনু, , কামিল তালুকদার, সুবেদ আহমদ, তোফায়েল আহমদ সুমেল, সুয়েদ আহমদ, এমরান আহমদ, নাদির আহমদ, সুলতান আহমদ,মোস্তাক আহমেদ, নিশাত মোস্তাফা ইনান, রাসেল আহমদ, অলি আহমেদ,মোস্তাক চৌধুরী, জাকির চৌধুরী, জাহিদুল রিপন, মামুন আহমদ, নজরুল ইসলাম, সায়েম আহমদ, জাকির হোসেন, শুভ আহমদ, লাব্বির আহমদ, জাফরুল আহমদ , সায়মন আহমদ , সায়েক আহমদ , ওয়ালিদ আহমদ , তোফাজ্জল আহমদ , রাজীদ আহমদ , খয়রুল আহমদ , জুনেদ আহমদ , তোফাজ্জল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ তিনটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ ও সদস্য সচিব ফাহিম চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী ও সদস্য সচিব মাফরুজ আলম টিপু এবং ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ তালুকদার ও সদস্য সচিব মতিউর রহমান মোমিনের নাম ঘোষণা করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,