editor
প্রকাশিত: 12:19 PM, April 2, 2021
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস -স্বাধীনতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ এর অন্তর্গত ৮নং ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়। ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জল এর পৃষ্ঠপোষকতায় ২৫জন মুক্তিযোদ্ধা কে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
স্হানীয় মীরগঞ্জ বাজারে বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে ব্রাজিল যুবলীগ আহবায়ক আবু সুফিয়ান উজ্জল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ।
এসময় প্রধান অতিথি এর বক্তব্যে ইকবাল আহমদ চৌধুরী বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।বর্তমান সময়ে জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নে বদ্ধপরিকর।তিনি আরো বলেন বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আজ থেকে বিশ বছর আগের পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করলেই আপনারা বুজতে পারবেন দেশ কতদূর এগিয়ে গেছে। তবে তিনি সতর্ক করে বলেন এই ধারাবাহিক উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে স্বাধীনতার বিরোধী শক্তি মরিয়া হয়ে উঠেছে,তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। তিনি ব্যাক্তি ও দলের উর্ধে উঠে দেশের জন্য কাজ করার সকলের প্রতি আহ্বান করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ময়নুল হক, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিক,বীর মুক্তিযোদ্ধা আকমল আলী,উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম,ছাত্রলীগ নেতা ছালেহ আহমদ,বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,প্রবাসী মানিক মাস্টার,
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম চৌধুরী, বুরহান উদ্দিন, মতিউর রহমান,জয়নাল আবেদিন,বনিক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাবেক সভাপতি শরফ উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফটিক আহমদ, উকিল আলী, নাছরুল হক প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ