editor

প্রকাশিত: 6:15 PM, January 2, 2021

গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কেই প্রাণ গেছে ১০ জনের

গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কেই প্রাণ গেছে ১০ জনের

নিজস্ব প্রতিবেদক

ক্যালেন্ডারের পাতা থেকে দেখতে দেখতে চলে গেলো একটি বছর। গেলো বছরটিতে গোলাপগঞ্জে ঘটে গেছে নানা ঘটনা ও দুর্ঘটনা। পূর্ব সিলেটের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক। ২০২০ সালে এই সড়কটি যাত্রীদের কাছে মৃত্যুকূপে পরিণত হয়েছে।

২০২০ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত  সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার  অংশে সড়ক দুর্ঘটনায়  স্কুল শিক্ষার্থী, শিশুসহ মোট ১০ জনের প্রাণহানি ঘটেছে।

জানা যায়,  সিলেট জকিগঞ্জ রোডের মূলত গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল এলাকা থেকে-রানাপিং বাজার পর্যন্ত কোন না কোন এলাকায় দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশী। উপজেলার এ এলাকার ভিতরে এ বছরের  আগস্ট মাসে ও ডিসেম্বর মাসে বড় ধরনের দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ক্ষত এখনো মন থেকে মুছে যায়নি উপজেলাবাসীর।২০২০ সালের শুরুর দিকে উপজেলায় কোন সড়ক দুর্ঘটনা না ঘটলেও বছরের আগস্ট  মাসের শেষ দিকে ২৯ তারিখে সকাল সাড়ে ৯ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের  উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি ওয়াসিমা কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে বড়লেখাগামী (সিলেট-গ ১১-০০৩৫) একটি বাসের সঙ্গে গোলাপগঞ্জের রানাপিং বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলে একটি  সিএনজি অটোরিকশার (সিলেট-থ ১১-৪১৫৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনসহ ৫ জন মারা যান।এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে অটোরিকশা চালক বাহার উদ্দিন (৪০), ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭), তজম্মুল আলীর ছেলে জাকারিয়া আহমদ (৩০),কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল জলিলের ছেলে বাহাউদ্দীন (৫০) ও একই ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের প্রবাসী আব্দুল আউয়ালের ছেলে মাহফুজ আহমদ (১৭) নিহত হন।এ বছরের সেপ্টেম্বর মাসে বড় কোন সড়ক দুর্ঘটনা না ঘটলে অক্টোবর মাসের ২৭ তারিখ রাত পৌনে ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় নুসরাত জাহান রাহিন (১৩) নামের এক স্কুল ছাত্রীর।নিহত নুসরাত জাহান জকিগঞ্জ মহিদপুর গ্রামের আলবাব হোসেনের কন্যা ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সেই দিন সদর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে একটি মোটরসাইকেলের পিছনে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় রাহিন। তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।সড়ক দুর্ঘটনায় সড়কের ৫জনের রক্তের দাগ শুকানোর আগেই বছরের একেবারে শেষ দিকে ৩০ ডিসেম্বর সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ৪জনের প্রাণহানি ঘটে।ওইদিন কুয়াশাচ্ছন্ন ভোরে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনে পুড়ে বিয়ানীবাজার উপজেলার  চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত  কুনু মিয়ার পুত্র রাজন আহমদ (২৭) , নোহা গাড়ি চালক একই গ্রামের আব্দুল জলিলের পুত্র সুনাম আহমদ (২৬), কানাইঘাট উপজেলার তালবাড়ি পূর্বকোনা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মারজান আহমদ (২৫)  ঘটনাস্থলেই মারা যান।  এছাড়াও ঘটনাস্থলের পাশের কলোনিতে থাকা শিশু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার হাসান আহমদ ( ৮) এর উপর সিলিন্ডারের একটি টুকরো পড়লে এই শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সেই দিন উপজেলার মানুষ ঘুম থেকে উঠেই এমন সংবাদে আঁতকে উঠেছিল।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ