editor
প্রকাশিত: 10:14 AM, September 29, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি:-
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। গতকাল সোমবার পৗর সদরের চৌমুহনীতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান সয়েফের সঞ্চালনায় ও সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সদস্য সচিব সাবের হোসেন নয়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, সমাজসেবক ফখরুল ইসলাম, জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেদ আহমদ চৌধুরী, দিপাক্ষীক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জবরুল আলম।
মানববন্ধনে বক্তারা গণধর্ষণে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সিলেটের ইতিহাসে এ ধরণের ন্যাক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সিলেট এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদের পদত্যাগ দাবি করেন।
তারা বলেন, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্বেও কী ভাবে এমসি কলেজের ছাত্রবাস খোলা থাকে। দুজন নিরাপত্তা প্রহরীকে বরখাস্ত করে এর দায় এড়ানো যাবে না বলে জানান তারা। যতক্ষণ পর্যন্ত এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তব্য রাখেন যুব হকি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, অরুণোদয় যুব সংঘের সাধারণ সম্পাদক শান্ত দাশ, গোলাপগঞ্জ তারণ্যর সভাপতি সাজন আহমদ, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ডি এইচ মান্না, ঘোগারকুল যুব সংঘের আব্দুল আজিজ, আল আজিজ যুব সংঘের প্রচার সম্পাদক এমদাদুল হক সুহিন, সোস্যাল ডেবলাপমেন্টের ফাহিম আহমদ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার ৪০ টি সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
5 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,