editor

প্রকাশিত: 5:20 PM, January 4, 2021

গোলাপগঞ্জে নৌকা ছাড়াই মাঠে পাপলু

গোলাপগঞ্জে নৌকা ছাড়াই মাঠে পাপলু

অনলাইন ডেস্ক

নৌকা ছাড়াই নির্বাচনে লড়ছেন সিলেটের গোলাপগঞ্জের জাকারিয়া আহমদ পাপলু। এবারই প্রথম তার ভাগ্যে জুটলো না নৌকা। আওয়ামী লীগ  নৌকার মাঝি করেছে তারই রাজনৈতিক সহকর্মী রুহেল আহমদকে। কিন্তু দমে থাকেননি পাপলু। নৌকা ছাড়াই এবার তিনি মাঠে নেমেছেন। এবং জয়ের জন্য ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। জাকারিয়া আহমদ পাপলু শুধু গোলাপগঞ্জই নয়, সিলেটেরও পরিচিত মুখ। সেই ছাত্র জমানায়ই গোলাপগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে বাজিমাত করেছিলেন।তখন তিনি নজর কেড়েছিলেন সবার। আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি ও কদর দুটোই বেড়ে যায়। তবে, পৌরসভার মেয়র হলেও অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হয়েছিলো তাকে। বয়স কম হওয়ার কারণে নিজ দলের সিনিয়র নেতাদের রোষানলে পড়েন। বলতে গেলে বিপরীত স্রোতে থেকেই তিনি মেয়রের দায়িত্ব শেষ করেন। তবে, এতে মাথা নত করেননি পাপলু। অবিচল থেকে লড়াই করেছেন। ২০১৫ সালের পৌর নির্বাচনে তিনি নৌকা নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। অগ্রজ রাজনীতিক সিরাজুল জব্বারের কাছে তিনি পরাজিত হন। এরপর ২০১৮ সালের উপনির্বাচনেও আওয়ামী লীগ পাপলুর উপর ভরসা রেখেছিলো আওয়ামী লীগ। নৌকা নিয়ে তিনি মাঠে সক্রিয় ছিলেন। লন্ডন আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম রাবেলের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। এবারের  গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনেও জাকারিয়া আহমদ পাপলু নৌকার মনোনয়ন চেয়েছিলেন। দলের অভ্যন্তরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। নৌকা নিয়ে পরপর দুইবার পরাজয়বরণ করায় পাপলুকে এবার নৌকার মাঝি করা হয়নি। তবে, ভোটের মাঠ ছাড়েননি পাপলু। ভোটের মাঠে তিনি এবার স্বতন্ত্র হিসেবেই প্রার্থী হয়েছেন। এবার অনেক বেশি পরিপক্ব পাপলু। নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে বেড়ে ওঠার কারণে এবারের নির্বাচনকে তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। এ কারণে ছুটে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। করছেন ভোট প্রার্থনা। এই ভোট প্রার্থনায় তিনি মানুষেরও পাচ্ছেন সাড়া। জাকারিয়া আহমদ পাপলু জানিয়েছেন, গোলাপগঞ্জ পৌর শহরের মানুষ চায় উন্নয়ন। প্রবাসী শহর জনপদ এখনো শহরে পরিণত হয়নি। এ কারণে মানুষের আকাঙ্ক্ষা পূরণে তিনি প্রার্থী হয়েছেন। বলেন- ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে এখন জড়িত। মেয়র নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে দাবি করেন তিনি।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ