admin

প্রকাশিত: 6:58 PM, January 4, 2021

গোলাপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়

গোলাপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি  :  গোলাপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেছেন, সাংবাদিক সমাজ জাতির দর্পন। একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মাদক, সন্ত্রাস ও অপারাধ মুক্ত সমাজ গঠনে সাংবাদিক সমাজ সবসময় প্রশংসনীয় ভুমিকা পালন করে যাচ্ছেন। তিনি বলেন, যেকোন তথ্য সংগ্রহে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত আছি। তথ্য ভিত্তিক সংবাদ আমাদের সকলের কাম্য। ভূল তথ্য আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। গোলাপগঞ্জের মানুষের কল্যাণে আমার প্রচেষ্ঠা অব্যহত থাকবে। এক্ষেত্রে সাংবাদিক সমাজের জন্য উপজেলা প্রশাসনের দরজা সব সময় খোলা আছে। গোলাপগঞ্জ একটি সুনামধন্য ঐতিহ্যবাহী জনপদ, গোলাপগঞ্জ সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। এক্ষেত্রে আমি সাংবাদিক সমাজের সহযোগীতা চাই। তিনি মুজিব বর্ষের অঙ্গিকার বিষয়ে উল্লেখ করে বলেন আগামী ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে। বাংলাদেশের কোন মানুষ যাতে গৃহহীন না থাকে এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহনির্মাণের উদ্যোগ নিয়েছেন। ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে প্রতিটি ঘর নির্মিত হচ্ছে। এতে সুফল পাবে গৃহহীন গরীব অসহায় লোকজন, গৃহ নির্মান সংক্রান্ত বিষয়ে সরকারের যুগান্তকারী পদক্ষেপে সহযোগীতা করার জন্য তিনি সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান।
গোলাপগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরের উদ্যোগে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সমাজের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, এনামুল হক এনাম, ইউনুস আহমদ আহমদ চৌধুরী, জাহেদুর রহমান জাহেদ, ফখরুল ইসলাম শাকিল, সালমান কাদের প্রমুখ।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে মাদক নির্মুল, টিলা কাটা বন্ধ, নদী থেকে অবৈধ বালু উত্তেলন বন্ধ, যানযট নিরসনসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন আরো শক্ত অবস্থান গ্রহণ করার জন্য নবাগত নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ