editor
প্রকাশিত: 9:17 PM, April 1, 2024
সিলেটের গোলাপগঞ্জে রোববার রাতে প্রচন্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক মানুষের মধ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন।
এসময় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘গতরাতে হঠাৎ করে শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইদিন রাতেই আমি বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খুঁজখবর নিয়েছি। মানুষের অসহায়ত্ব দেখে খুবই কষ্ট লেগেছে। গতরাতেও আমি মানুষকে আমার সামার্থনুযায়ী সহযোগিতা করেছি। আজও তার ব্যাতিক্রম হয়নি। অসহায় মানুষের প্রতি আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, রোববার রাতে হঠাৎ করে প্রচন্ড শিলাবৃষ্টিতে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতিটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে ও বাহিরে থাকা শিশুসহ প্রায় শতাধিক মানুষ শিলাবৃষ্টিতে আহত হয়েছেন। সড়কে ও গ্যারেজে থাকা অনেক গাড়ির গ্লাস ভেঙেছে। নষ্ট হয়েছে ফসলি জমি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১