editor
প্রকাশিত: 3:01 PM, February 7, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী করোনার ভ্যাকসিন টিকাদান কার্যক্রমের ন্যায় গোলাপগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত অফিসার আবুল কাসেম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলার বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ প্রমুখ।
সিলেট সিভিল সার্জন অফিস থেকে আজকে নিবন্ধনকৃত ৪৩ জনের তালিকা এসেছে। প্রথমেই ৫ জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উচিত কুমার সিনহা, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডা. মো. শাহনেওয়াজ রহমান, গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদার ও উপজেলার বাঘা ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সীমা তালুকদার।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ