admin
প্রকাশিত: 3:03 PM, December 27, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সারা দেশে বাড়ছে শীত। শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহও। শীতের তীব্রতায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বাড়ছে ছিন্নমূল মানুষের শীতজনিত দুর্ভোগ। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। খড়কুটো দিয়ে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে।
তিনি বলেন, শীত এলে নিন্ম আয়ের মানুষের কষ্টের সীমা থাকে না। প্রচন্ড- শীতে কাঁপছে তারা থরথর করে। নেই শীত নিবারণের উপযুক্ত আবাসন। চোখের পানি আটকে রাখা কষ্টকর। এহেন মুহূর্তে আমাদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। অসহায় অনাথ পথশিশু শীতার্তদের পাশে দাঁড়ানোর এখনই মোক্ষম সময়। এই মূহুর্তে বিত্তশালীদের অবদান রাখার সুবর্ণ সুযোগ। মনে রাখতে হবে, এ সম্পদ সব নিজে ভোগ করার জন্য নয়, এতে গরিব অসহায় মানুষেরও রয়েছে অধিকার।
তিনি আজ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের উদ্যোগে উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নন্দীরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ গ্রামে গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের বাড়িতে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলার সমাজ সেবী মো. লুৎফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সমজ সেবী মো. জসিম উদ্দিন, মো. বশির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাসির উদ্দীন, ইউপি সদস্য মো. আপ্তাব আলী,সাবেক ইউপি সদস্য মো. লুৎফুর রহমান, নওয়াগাওঁ গ্রামের মুরব্বি মজর আলী, মনফর আলী, সমাজ সেবী মো. ইব্রাহিম আলী, আব্দুল কাদির, আব্দুল হাসিম চৌধুরী, নিজাম উদ্দিন, ছিফতউল্লাহ,মন্তাই মিয়া, মো. আমির মিয়া, খায়রুল আমিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সাংবাদিক হারুন আহমদ, মাসুম আহমদ, মো. নিজাম উদ্দিন প্রমূখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ