editor
প্রকাশিত: 5:15 PM, April 4, 2021
অনলাইন ডেস্ক
ভারতজুড়ে করোনাভাইরাস মহামারীর ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেও রাজ্যবাসীকে মাস্ক না পরামর্শ দিয়েছেন ভারতের আসামের স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তার দাবি, আসামে আর করোনার সংক্রমণ নেই, সুতরাং মাস্ক পরারও কোনও প্রয়োজন নেই। এই মন্তব্য করার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আসামে এখন বিধানসভা নির্বাচন চলছে। আগামী ৬ এপ্রিল শেষ দফার নির্বাচন। তার আগে এই মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছেসম্প্রতি বিরোধী রাজনৈতিক দলের নেতাকে হুমকি দেওযার জন্য নির্বাচন কমিশন তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপর খানিক কোপ কমাতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন আসামের প্রথমসারির মন্ত্রী। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আসামে যখন করোনার কোনও সংক্রমণই নেই,তখন কেন শুধু শুধু মাস্ক পরছেন রাজ্যবাসী! এতে আতঙ্ক ছড়াচ্ছে।’ আসামের বিজেপি নেতা হিমন্ত আরও বলেন, ‘কেন্দ্র নির্দেশ দিতেই পারে। নির্দেশিকাও জারি করতেই পারে। কিন্তু আসামে তো কোভিডই নেই! যখন কোভিড আবার ফিরবে, তখন রাজ্যবাসীকে ফের মাস্ক পরতে বলব। কোভিড যদি রাজ্যে না থাকে তাহলে আমার কী করার আছে! মাস্ক পরলে বিউটি পার্লারগুলো চলবে কী করে? বিউটি পার্লারগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তাই রাজ্যবাসীকে সাময়িক ছাড় দিয়েছি।’এই মন্তব্য নিয়ে যখন দেশের সর্বত্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে তখন তিনি সাফাই দিয়েছেন। তিনি বলেন, ‘যারা আমার মাস্ক সংক্রান্ত মন্তব্য নিয়ে মজা করছেন তারা আসামে এসে দেখুন কিভাবে আমরা করোনাকে প্রতিরোধ করেছি। দিল্লি, কেরল, মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যের থেকে আমাদের পরিস্থিতি ভালো। আর্থিক পরিস্থিতিও উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার হয়েছে। রাজ্য মহাসমারোহে বিহু উৎসব পালিত হবে।’
অনলাইন ডেস্ক(রিপা-2৮)
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন
স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য