editor
প্রকাশিত: 4:56 PM, October 31, 2026
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মাওলানা মুখলিছুর রহমানকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
মাওলানা মুখলিছুর রহমান জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, লেখালেখি, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জকিগঞ্জের সমাজ ও শিক্ষামূলক প্রতিষ্ঠান আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘জকিগঞ্জের দর্পণ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সিলেটে অবস্থানরত জকিগঞ্জবাসীর সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ, সিলেট’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন। পাশাপাশি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা মুখলিছুর রহমান বলেন, এ কৃতিত্ব আমার একার নয়, এ অর্জন পুরো জকিগঞ্জবাসীর। যেকোনো কাজে ইখলাস ও নিষ্ঠা থাকলে সফলতা আসে। এই শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড আমার কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ।
মাওলানা মুখলিছুর রহমানের এ অর্জনে জকিগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাঙ্গন ও সুধী মহলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি এস এম মজিবুর রহমান,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চিত্র নায়ক আজিজুল হাকিম ও ডিএ তায়েব।বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,গবেষক,সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন