editor
প্রকাশিত: 5:36 PM, October 31, 2026
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, কৃষকদল কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ দিতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় নগরীর কুমারপাড়া একটি কমিউনিটি সেন্টারের হলরুমে সিলেট মহানগরের ১৭নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল সালাম আনুর সভাপতিত্বে ও কবি এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি নূরুল মুমিন চৌধুরী খোকন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক নোমান উদ্দীন মুরাদ, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, সহ-সভাপতি ও কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খান, সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, সহ-সভাপতি ও শাহপরাণ থানা শাখা সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, দক্ষিণ সুরমা থানা শাখা সভাপতি আলী নেওয়াজ খান তুহিন, মোগলাবাজার থানা শাখা আহবায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, ১৬নং ওয়ার্ড সভাপতি তফজ্জুল আলী, ৩০নং ওয়ার্ড সভাপতি আজাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কয়ছর আহমদ।
উক্ত ওয়ার্ড সম্মেলনে আব্দুস সালাম আনু কে সভাপতি, মিনহাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও জাবেদ আহমদদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন