editor

প্রকাশিত: 12:56 PM, April 5, 2021

সিলেটে চলছে সিএনজি অটোরিকশা

সিলেটে চলছে সিএনজি অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। সেই সাথে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই সিলেট নগরীতে ধাপিয়ে বেড়াচ্ছে  সিএনজি অটোরিকশা, রিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে সিলেটে নিত্যপণ্যের দোকানপাট খোলা রয়েছে।সরেজমিনের দেখা যায়, সিলেট নগরীর আম্বরখানা, জেলরোড, টিলাগড়, শাহপরাণ বাইপাস, উপশহর, মদিনা মার্কেট, টিলাগড়, মীরের চক, মেন্দিবাগ, মুধশহীদ, তালতলা, মজুমদারী, কদমতলীসহ অধিকাংশ এলাকায় সরকারের নির্দেশনা না মেনে চলছে যানবাহন।এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহের জন্য সিলেটে ১১ টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনায় জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০ টার পর ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটএম কাজী এমদাদুল ইসলাম নির্দেশনাগুলো মেনে চলতে জনসাধারণকে অনুরোধ করেন।নির্দেশনাগুলো হলো- সিলেট জেলা উচ্চ সংক্রমণযুক্ত এলাকা হওয়ায় সকল ধরণের জনসমাগম (সামাজিক-রাজনৈতিক/ধর্মীয়/ অন্যান্য) নিষিদ্ধ করা হলো। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। পর্যটন/বিনোদনকেন্দ্র/সিনেমা হল থিয়েটার হলে অন্য জেলা হতে পর্যটক/দর্শনার্থীদের আগমন নিষিদ্ধ করা হলো। সিএনজি, বাসসহ সকল প্রকার গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহণে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। হাটবাজার, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থানে কেনা-বেচা রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। বর্ণিত স্থানসমূহে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।সকল শিক্ষা প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান করা যাবেনা। অপ্রয়োজনীয় ঘোরাফেরা /আড্ডা নিষিদ্ধ করা হলো। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না।যে কোন প্রয়োজনে ঘরের বাইরে গেলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। সকল ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করতে হবে। সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে। হোটেল-রেস্তোরাসমূহে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি ক্রেতা প্রবেশ করানো যাবে না। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে সর্বদা আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবেএ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব’র সাথে সোমবার (৫ এপ্রিল) যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।জানা যায়, সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণপরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি-ওষুধ-পচনশীল-ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সারা দেশ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে আপাতত সাত দিনের জন্য লকডাউন (অবরুদ্ধ অবস্থা) শুরু হবে। দেশে লকডাউন দেওয়া হবে কি না, এ নিয়ে কয়েক দিন ধরেই মানুষের মধ্যে আলোচনা চলছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়