editor
প্রকাশিত: 12:59 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
আমেরিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসাবে চীন সফলভাবে চাঁদে চন্দযান নামাতে পেরেছে। এই চন্দযানের নাম চ্যাং’ই-৫। চন্দ্রযানটি চাঁদের ‘মাটি ও পাথরের’ নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় ভোররাতে মঙ্গোলিয়ায় সফলভাবে অবতরণ করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের পাঠানো অ্যাপোলো এবং সোভিয়েত লুনা মিশনগুলো তাদের নমুনাগুলো ঘরে আনার ৪০ বছরেরও বেশি সময় পরে, এই প্রথম কোনো দেশের পাঠানো চন্দ্রযান এবার চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারলো। এই সংগ্রহ করা নমুনাগুলো ভূতত্ত্ব এবং পৃথিবীর একমাত্র উপগ্রহের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন নতুন সব তথ্য দিতে পারবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। চীনের প্রেরিত এই চ্যাং’ই-৫ চন্দ্রযানটির অভিযান সফলভাবে সমাপ্তি ঘটার ফলে দেশটির মহাকাশ গবেষণায় ক্রমবর্ধমান সক্ষমতার হিসাবে দেখা হচ্ছে।
‘চ্যাং’ই-৫’-এর ক্যাপসুলটি অবতরণের পর দ্রুত সেখানে পোঁছার পর সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল। এর আগে ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ক্যাপসুলটির অবস্থান চিহ্নিত করা হয়। এই মিশনের কর্মীরা চাঁদের তুষার ঢাকা তৃণভূমিতে একটি চীনা পতাকা উত্তোলন করেছে।
গত ২৪ নভেম্বর চ্যাং’ই-৫ মহাকাশযানটি উৎক্ষেপণ করে চীন।এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর ও ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান সহায়তা করে।এই চন্দ্রযানটি চাঁদের থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি পৃষ্ঠ খুঁড়ে ভিতর থেকেও নমুনা সংগ্রহ করেছে। চীন তাদের এই অভিযানে চাঁদ থেকে দুই বা চার কেজি নমুনা সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঠিক কতোটা নমুনা আনা সম্ভব হয়েছে সে তথ্য পরবর্তীতে জানা যাবে।
S/H-(Rabbi-4)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট