editor
প্রকাশিত: 9:18 AM, October 20, 2020
অনলাইন ডেস্ক: এবার চাঁদে বসানো হবে ৪-জি নেটওয়ার্ক। এ জন্য নোকিয়াকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এর উদ্দেশ্য আগামী দশকের মধ্যে চাঁদে মানুষের টেকসই উপস্থিতি নিশ্চিত করা। এ জন্য আর্টেমিস প্রোগ্রামের অধীনে এসব কর্মসূচি হাতে নিয়েছে তারা। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। উল্লেখ্য, নোকিয়া হলো ফিনল্যান্ডের বহুজাতিক টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং কনজুমার ইলেকট্রনিক কোম্পানি। নাসা তাদেরকে বেছে নেয়ার ফলে তারা চাঁদে এমন প্রযুক্তি গড়ে তুলবে, যা নাসার লুনার ল্যান্ডারের সঙ্গে একীভূত হবে এবং রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহৃত হবে। যেমন সেখান থেকে এইচডি ভিডিও প্রেরণ করবে।
অ্যাপলোর পৌরাণিত বোনের নাম অনুযায়ী এই কর্মসূচির নাম দেয়া হয়েছে আর্টেমিস প্রোগ্রাম। এ কর্মসূচিতে ২০২৪ সালের মধ্যে চাঁদে প্রথম একজন নারী এবং পরে একজন পুরুষকে পাঠানোর লক্ষ্য ধরা হয়েছে। একটি নতুন লুনার ল্যান্ডার উন্নয়নে অনাপত্তি দেয়া হয়েছে স্পেসএক্স এবং ব্লু অরিজিনকে। ওই নতুন লুনার ল্যান্ডার্স নভোচারীদেরকে কক্ষপথ থেকে চাঁদের পৃষ্ঠে নিয়ে যেতে সহায়ক হবে। স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস। তাদের এই দুটি বেসরকারি মহাকাশ অভিযাত্রা বিষয়ক কোম্পানি এখন প্রতিযোগিতার ভিত্তিতে তাদের সিস্টেম নিয়ে কাজ করে যাবে। তাদের পাশাপাশি করজ করবে আরেকটি কোম্পানি- ডাইনেটিকস। কিন্তু এদের মধ্যে একটি কোম্পানিকে বেছে নেবে নাসা। এ ছাড়া একটি ‘লুনার গেটওয়ে’ প্রতিষ্ঠা করতে চায় নাসা। একে আউটপোস্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটি ২০২০-এর দশকের মধ্যভাগে চাঁদকে প্রদক্ষিণ করবে।
এমন অবস্থায় নোকিয়া বলেছে, তারা নভোচারীদের প্রয়োজন হবে এমন যেকোনো সংযুক্তিমুলক প্রযুক্তি স্থাপনের চেষ্টা করবে। এ প্রযুক্তি ব্যবহার করে নভোচারীরা ভয়েস এবং ভিডিও যোগাযোগে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে রোবোটিক এবং সেন্সর নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করতে হবে। নোকিয়ার প্রধান প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মারকাস ওয়েলডন বলেছেন, আমরা এ যাবতকালের মধ্যে প্রথম চাঁদে সেলুলার যোগযোগ স্থাপনের জন্য কাজ করছি।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট