editor
প্রকাশিত: 4:11 PM, April 5, 2021
নিজস্ব প্রতিবেদক
লকডাউন বিধি-নিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার দুপুর ১২টা থেকে ‘অপারেশনে’ নামেন নগরভবনের কর্মকর্তারা।জানা যায়, লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকলেও নগরীতে সিএনজি অটোরিকশা চলাচল শুরু করে। বিপণী বিতান বন্ধ থাকলেও বিচ্ছিন্নভাবে দোকানপাট খোলা ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই মাস্ক ছাড়া নগরীতে চলাচল করতে দেখা যায়।লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে দুপুর ১২টা থেকে মাঠে নামে সিটি করপোরেশনের একটি দল। কোর্ট পয়েন্ট থেকে শুরু হয় এই অভিযান। এসময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে চালানো হয় ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক অভিযান। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়। লকডাউনের নির্দেশনা অমান্য করে চলাচল করায় কয়েকটি সিএনজি অটোরিকশাকেও জরিমানা করা হয়।এছাড়া সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়