admin
প্রকাশিত: 7:39 PM, November 30, 2020
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চা পান করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম আকবর আলী প্রকাশ মামুন শেখ (৫৫)। এব্যাপারে ৩০ নভেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রী করেছেন দক্ষিণ সুরমা থানার সাব্বির মিয়ার বাসা ডালিয়াপাড়া শ্রীলামের বাসিন্দা তাজু মিয়ার ছেলে মো. আজিজ উদ্দিন। জিডি নং ১৪৭৯।
সাধারণ ডায়রীতে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়া মামুন শেখ গত ২৩ নভেম্বর বেড়াতে আসেন আজিজ উদ্দিনের বাড়িতে। ২৯ নভেম্বর সকাল ১১টায় মামুন শেখ ঐ বাসা থেকে চা পান করার জন্য বের হয়ে আর ফিরে আসেন নি। পরে সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ চেক শার্ট ও সাদা লুঙ্গি। গায়ের রং উজ্জল শ্যামলা, মুখে সাদা-লাল চাপ দাড়ি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। ব্রেইন ষ্ট্রোক কারার কারনে কুড়িয়ে কুড়িয়ে হাটেন, ভালো করে কথা বলতে পারেন না। স্মৃতি ভুলার প্রবণতা আছে তার ভিতর। চোখে পাওয়ার চশমা পড়েন। যদি কোন হৃদয়বান উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন তাহলে দক্ষিণ সুরমা থানা অথবা আজিজ উদ্দিন (০১৭০৩ ৭২৮৮৮৪) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে