editor
প্রকাশিত: 5:50 PM, August 12, 2026
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার তীব্র অভিযোগ উঠেছে।
বিতর্কিত জাল দলিল তৈরি করে ভূমির মালিকানা দাবির মাধ্যমে একটি তৃতীয় পক্ষ এ দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে স্থানীয়ভাবে শঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টিতে সিলেট মহানগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদের নাম উঠে আসায় বাগান এলাকা ও রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য দেখা দিয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি বাগান দুটির মধ্যবর্তী বর্ডার বা সীমানা এলাকায় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা চালায়। বাগান কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ও চা বাগান রক্ষায় স্থানীয় থানায় একটি অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
অনুসন্ধানে জানা যায়, উক্ত সীমানা জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি নিয়ে বর্তমানে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে আইনি নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও একটি চক্র ভূয়া ও জাল নথি তৈরি করে জায়গাটি জবরদখলের চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, লিজের নামে তৈরি বিতর্কিত নথির পেছনে মহানগর যুবদল নেতা লায়েক আহমদের নাম জড়িত, যিনি ইতিপূর্বেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন।
বিচারাধীন ভূমিতে এমন অবৈধ অনুপ্রবেশ ও জাল দলিলের মাধ্যমে জমি দখলের অপচেষ্টায় ঐতিহাসিক এই চা বাগানগুলোর অস্তিত্ব ও সার্বিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। সিলেট সদরের সাধারণ মানুষ ও চা বাগান সংশ্লিষ্টদের জোর দাবি—আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ঐত্যিহ্যবাহী চা বাগানগুলোকে রক্ষা করতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হোক।
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ
3 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান
6 সিলেটে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত
6 বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজে
3 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
5 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
5 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের