editor
প্রকাশিত: 8:36 PM, January 11, 2021
অনলাইন ডেস্ক:
চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ জানুয়ারি সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়।চীনের স্বাস্থ্য বিভাগ ওই সময় জানায়, অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পরে জানা যায়, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।৬৬ বছর বয়সী জিয়ং লিয়ানশেং বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের মধ্যে উহান এখন নিরাপদ শহর। এমনকি সারা বিশ্বের মধ্যে উহান এখন নিরাপদ বলেও মনে করেন তিনি।তিনি আরো বলেন, মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যাপারে উহান শহরের মানুষের সচেতনতা অনেক উচ্চমানের।
এমনকি আমার দুই বছরের নাতি বাড়ির বাইরে গেলে মাস্ক পরে বের হয়।করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার ব্যাপারে সমালোচিত হয়েছে চীন। এমনকি শুরুতে ভাইরাসের ব্যাপারে চুপ থেকে সচেতন হওয়ার সুযোগ তৈরির পথ রোধ করারও অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।২০২০ সালের ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর দুই সপ্তাহ পর লকডাউনে চলে যায় উহান শহর।
এখন পর্যন্ত চীনে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৮৭ হাজার ৫৩৬ জন এবং মারা গেছে চার হাজার ৬৩৪ জন।সে দেশে আক্রান্তদের মধ্যে সেরে গেছে ৮২ হাজার ২২৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৬৭৩ জন।
S/H-(Rabbi-4)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট