editor

প্রকাশিত: 12:15 PM, October 20, 2026

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মিনী।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টায় তিনি ঐতিহ্যবাহী এই পূজামণ্ডপ পরিদর্শনে যান। মণ্ডপে পৌঁছালে তাঁকে ও তাঁর সহধর্মিনীকে উষ্ণ অভ্যর্থনা জানান চৈতালী সংঘ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। সিলেটের চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ দেখে আমি অভিভূত। ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে যুক্ত, আর এ ধরনের ধার্মিক উৎসব দুই দেশের মৈত্রী ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তিনি বর্ণাঢ্য আয়োজনের জন্য চৈতালী সংঘের প্রশংসা করেন এবং ভক্ত ও সর্বস্তরের দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন, সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের প্রধান উপদেষ্টা সুজিত দে, বিশেষ উপদেষ্টা গোবিন্দ রায়, রতন বণিক, উপদেষ্টা উত্তম চৌধুরী, নিহার রঞ্জন দাস বাচ্চু, সভাপতি অ্যাডভোকেট অশেষ কর, সহ-সভাপতি গৌতম বণিক, মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, অর্থ সম্পাদক পংকজ দাস, পূজা অর্চ্চনা ও পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক বিপ্রজীত দত্ত বিরাজ, যুগ্ম আহ্বায়ক বিশাল রুদ্র সেন, প্রসাদ বিতরণ উপ-পরিষদের আহ্বায়ক কেশব সেন প্রমুখ। পূজা মন্ডব পরিদর্শন শেষে সংঘের সাধারণ সম্পাদক চন্দন সাহার বাসভবনে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মিনী সহ অতিথিরা চা চক্রে মিলিত হন।

অন্যান্য বছরের তুলনায় এবার মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকা বর্ণিল আলো ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে, যা সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

পূজা কমিটির নেতৃবৃন্দ বলেন, আমাদের লক্ষ্য শুধু দেবীর আরাধনা নয়; বরং সমাজে পারস্পরিক সম্প্রীতি, মূল্যবোধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা। সকল শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল ও সার্থক হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে  শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।