editor
প্রকাশিত: 5:32 PM, October 19, 2026
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি সিলেট জেলা কমিটি।
সংগঠনের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এক বিজ্ঞপ্তিতে বলেন, দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংস হয়ে চিরতরে বিলীন হয়ে যাবে। এর ফলে এলাকার শত শত কৃষক পরিবার চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে পথে বসবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সুরমা নদীর সমতল পাড় ঘেঁষে প্রায় একশত বছর আগে এসব জমি ভরাট হয়ে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে, যেখানে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এসব কৃষি জমি রক্ষার জন্য ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে ইতোমধ্যে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে কৃষকদের এই ন্যায়সংগত দাবির প্রতি জোরালো সংহতি জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি সুষ্ঠু ও সঠিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের