editor
প্রকাশিত: 7:38 PM, June 8, 2021
ডিসিসি ডেস্ক :: ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেট নগরীর চৌকিদেখী রংধনু-৫৫নং দোতলা বিল্ডিংকে ৮ তলায় উন্নীত করা হচ্ছে। এব্যাপারে এলাকাবাসী সিলেট সিটি কর্পোরেশন বরাবরে অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত শাহ জামাল আহমদ খানের প্রতি ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তারিখে নোটিশ প্রদান করা হলেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি।
জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৯২নং আম্বরখানা মৌজার ১৬৬ নং দাগের উত্তরাংশে দোতলা একটি বিল্ডিং রয়েছে। যার মূল মালিক ছিলেন মো. আব্দুল জলিল। পরবর্তীতে তিনি শাহ জামাল আহমদ খান ও তার স্ত্রীর নিকট এই বিল্ডিং ও ভূমি বিক্রি করে ফেলেন। সম্প্রতি শাহ জামাল আহমদ খান ওই বিল্ডিং বহাল রেখে শাহ জামাল ম্যানশন নামে ৭ম তলা ভবনে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন। ফলে আশপাশের নিচু বাসাবাড়ি ও এগুলোর জনগণের জানমাল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে ও জানমালের নিরাপত্তা বিধানে এলাকাবাসী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শাহ জামাল আহমদ খানের প্রতি নোটিশ প্রদান করা হয় এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলেও অজ্ঞাত কারণে পরবর্তী কোন কার্যক্রম গ্রহণ করা হয়নি। ফলে নির্মাণ কাজ অব্যাহত থাকায় এলাকাবাসী চরম জীবন ঝুঁকিতে রয়েছেন। এব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্প্রতি এলাকার বাসিন্দারা আবারো সিলেট সিটি কর্পোরেশন মেয়র বরাবরে আরেকটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন এডভোকেট মো. শাহারাজ, মো. হেলাল আহমদ, কামরুজ্জামান এডভোকেট নওরাজ প্রমুখ।
স্মারকলিপির অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, সিটি কর্পোরেশনের যুগ্ম সচিব, এসএমপি পুলিশ কমিশনার সহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়েছে।
ডিসিসি / ০৮ জুন ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ