admin

প্রকাশিত: 3:20 PM, January 12, 2021

চৌহাট্টা-কোর্ট পয়েন্ট সড়কে রিক্সা চলাচলের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

চৌহাট্টা-কোর্ট পয়েন্ট সড়কে রিক্সা চলাচলের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা রিক্সা-শ্রমিক ইউনিয়নের ঘোষিত চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত পুনরায় রিক্সা চলাচলের দাবিতে সিসিকে’র ১৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ দুপুরে শাহী ঈদগাহ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রিক্সা-শ্রমিক ইউনিয়ন ১৮নং ওয়ার্ড শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা রিক্সা-শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্র-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, অফিস সম্পাদক বাহার উদ্দিন, রিক্সা মালিক আব্দুস সোবহান।
মানববন্ধনে চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত পুনরায় রিক্সা চলাচলের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা মোবারক আলী, আবুল হোসেন, ইকবাল হোসেন, লাল মিয়া, নুরুল হক, ইদ্রিস আলী, আবুল কালাম, রেনু মিয়া প্রমুখ।

এছাড়াও সিলেটর অসংখ্য শ্রমিকনেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের জেলা শাখার সম্পাদক আবু বকর সিদ্দিক মেহনতী শ্রমিকদের কথা বিবেচনা করে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, রিক্সার জন্য যানজট সৃষ্টি হচ্ছে, এটা ভুল ধারণা। সড়কের উভয় পাশে অবৈধভাবে গাড়ী পার্কিং এর জন্য যানজট সৃষ্টি হয়। চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট সড়কে রিক্সা চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতের কষ্ট হচ্ছে। পাশাপাশি ব্যাবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, এ সড়ক দিয়ে রিক্সা চলাচল বন্ধ থাকায় রিক্সা শ্রমিকদের আয় রোজি কমে গেছে।
শ্রমিকদের পরিবার পরিজনদের কথা বিবেচনা করে রিক্সা চলাচল আগের মত স্বাভাবিক করে দেওয়ার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ