editor

প্রকাশিত: 6:35 PM, July 29, 2021

ছাতকের কৈতকে সন্ত্রাসীদের হামলায় আহত ৮, থানায় মামলা

ছাতকের কৈতকে সন্ত্রাসীদের হামলায় আহত ৮, থানায় মামলা

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে কবরস্থানে পবিত্রতা বিনষ্টকারীদের বাধা দিলে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। গত ২০ জুলাই সকাল ৯টায় কৈতক গ্রামে এ হামলার শিকার হন তারা। এ ঘটনায় ২৬ জুলাই ছাতক থানায় মামলা দায়ের করেন হাজী মো. আব্দুছ ছোবহানের ছেলে মো. হোসেন আহমদ। মামলা নং ২১।

এছাড়া আহতরা হলেন, প্রতিবন্দী সালাউদ্দিন (২৮), রাজনা বেগম (৪০), ইয়াহিয়া (১৯), জাকারিয়া (১৭), আকদ্দুছ আলী (৫০), ইমরান আহমদ (১৮), মুজিবুর রহমান (৩০), তোফায়েল আহমদ (২০)।

মামলা আসামীরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার কৈতক গ্রামের ওয়ারিছ আলী (৫৫), তার ছেলে সোহেল আহমদ সোহাগ (২৫), কাওছার আহমদ (২৭), শামছুদ্দিন (৪৫), সাদক আলী (৩৫), ইয়াসিন আলী (৩২), আব্দুল কুদ্দুছ (৫০), জুনেদ (২২), আরকান আলী (৩৬), আরফান আলী (৩২), ইরফান আলী (৩৪), সুমন (২৪), বাবুল (৩০), আঙ্গুর (৩০)।

মামলা সূত্রে জানা যায়, আসামীদের সাথে কবরস্থানে গরু-ছাগল চড়ানো নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয় বাদী হোসেন আহমদের। কবরস্থানের পবিত্রতা রক্ষায় বার বার বিবাদীদের গরু-ছাগল না চড়ানোর অনুরোধ জানালেও এতে ক্ষিপ্ত হন আসামীরা। গত ২০ জুলাই সকাল ৯টায় আসামী সাদেক আলী জোরপূর্বকভাবে কবরস্থানে ঘাস খাওয়ানোর জন্য কয়েকটি গুরু ছেড়ে দেয়। এতে হোসেন আহমদের চাচাতো ভাই সালাউদ্দিন বাধা প্রদান করলে তাকে মারধর করে। এসময় অপর আসামী বাবুল ও আঙ্গুর দেশীয় অস্ত্র দিয়ে সালাউদ্দিনকে এলোপাতারিভাবে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় বাদীর ভাতিজা ইয়াহিয়া সালাউদ্দিনকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। ঘটনায় হোসেন আহমদের স্ত্রী রাজনা তাদের দুজনকে রক্ষার চেষ্টা করলে আসামী সোহেল দা দিয়ে কুপ দিলে রাজনা রক্তাক্ত জখম হন। এ ঘটনায় জাকারিয়া, আকদ্দুছ আলী, ইমরান আহমদ, মুজিবুর রহমান, তোফায়েল আহমদ এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় আসামীরা। এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। আহতদের প্রথমে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হোসেন আহমদের স্ত্রী রাজনার অবস্থা আশঙ্কাজনক। এমতাবস্থায় হোসেন আহমদ ও তার পরিবারের লোকজন নিরাপ্ততাহীনতায় ভোগছেন। দ্রুত আসামীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।